News Flash

  • Home
  • দেশ
  • কয়লা পাচারে গ্রেফতার আরও ২, সিবিআই-এর জালে সিআইএসএফ-অফিসার
Image

কয়লা পাচারে গ্রেফতার আরও ২, সিবিআই-এর জালে সিআইএসএফ-অফিসার


কলকাতা, ১১ মে (হি. স.) : কয়লা পাচার মামলায় গ্রেফতার আরও ২। এই প্রথম সিআইএসএফের একজন ইন্সপেক্টর গ্রেফতার। ইসিএলের প্রাক্তন আধিকারিক সুনীল কুমার ঝাকেও গ্রেফতার করল সিবিআই।

কয়লা পাচার মামলায় সাম্প্রতিক অতীতে কেন্দ্রীয় গোয়েন্দারা বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। গত বছর ১৩ জুলাই ইসিএলের বর্তমান এবং প্রাক্তন মিলিয়ে ইসিএলের পাঁচ জেনারেল ম্যানেজারকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করা হয় আরও দুই নিরাপত্তা আধিকারিককে। এর ঠিক দুদিন বাদে আরও এক আধিকারিককে গ্রেফতার করে সিবিআই। ধৃতের নাম সুভাষ মুখোপাধ্যায়। তিনি ইসিএলের জেনারেল ম্যানেজার পদে কর্মরত ছিলেন। দফায় দফায় জেরা করা হয় তাঁকে। বেশ কিছু প্রশ্নের উত্তর ওই কর্তা দিতে পারেননি বলেই খবর। কিন্তু এই তদন্তে সিআইএসএফের ইন্সপেক্টরকে গ্রেফতারের বিষয়টি যথেষ্ঠ ইঙ্গিতবহ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

Releated Posts

লালকেল্লা বিস্ফোরণ মামলায় এনআইএ চার্জশিটের শুনানি ৪ জুন

নয়াদিল্লি, ১৪ মে (আইএএনএস) : দিল্লির লালকেল্লা বিস্ফোরণ মামলায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র দাখিল করা চার্জশিটের শুনানি হবে…

ByByTaniya Chakraborty May 14, 2026

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে এপ্রিলে পাইকারি মূল্যস্ফীতি বেড়ে ৮.৩ শতাংশ

নয়াদিল্লি, ১৪ মে :(আইএএনএস) :পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়ল ভারতের পাইকারি…

ByByTaniya Chakraborty May 14, 2026

মাত্র ২০ বছরেই ১৪০ কোটি ভারতীয়ের আস্থা অর্জন করেছে এনডিআরএফ: অমিত শাহ

গাজিয়াবাদ, ১৪ মে (আইএএনএস) : উত্তরপ্রদেশের গাজিয়াবাদে বৃহস্পতিবার জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী-এর প্রেসিডেন্টস কালার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে যোগ…

ByByTaniya Chakraborty May 14, 2026

স্বচ্ছতা ও দক্ষতা বাড়াতে বিকেন্দ্রীকরণের পথে ডাব্লিউবিএসএসসি, সিদ্ধান্ত রাজ্য সরকারের

কলকাতা, ১৪ মে (আইএএনএস) : শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগে স্বচ্ছতা ও দক্ষতা বাড়ানোর লক্ষ্যে ডাব্লিউবিএসএসসিকে বিকেন্দ্রীকরণের সিদ্ধান্ত…

ByByTaniya Chakraborty May 14, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top