News Flash

  • Home
  • বিদেশ
  • টোঙ্গায় ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, হতাহতের খবর নেই
Image

টোঙ্গায় ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, হতাহতের খবর নেই

নুকুআলোফা(টোঙ্গা), ১১ মে (হি. স.) : প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র টোঙ্গায় একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৬। বৃহস্পতিবার ভোরে আঘাত হানা এই ভূমিকম্পটিতে এখন পর্যন্ত কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থা জানিয়েছে, টোঙ্গার প্রত্যন্ত আগ্নেয়গিরির দ্বীপ নিউয়াটোপুটাপু থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে আঘাত হানা এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ২১০ কিলোমিটার গভীরে। ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থা আরও জানায়, এতে সুনামির কোনো ঝুঁকি ছিল না। রাজধানী নুকুআলোফার কাছে টোঙ্গা মেটিওরোলজিক্যাল সার্ভিসেসের প্রধান আবহাওয়াবিদ গ্যারি ভিটে বলেন, যারা ভূমিকম্পটি অনুভব করেছেন, তারা আমাদের কাছে ফোন করেছেন। তবে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। সামোয়ানের রাজধানী অ্যাপিয়ার উপকেন্দ্র থেকে প্রায় ৩৬০ কিলোমিটার দূরবর্তী এলাকায়ও ভূমিকম্পটি অনুভূত হয়।

Releated Posts

অপারেশন ‘অমিস্তাদ’: ভূমিকম্প-বিধ্বস্ত ভেনেজুয়েলায় ত্রাণ ও চিকিৎসা সহায়তা পাঠাল ভারত

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস) : ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়াতে ভারত ‘অপারেশন অমিস্তাদ’ শুরু করেছে। শুক্রবার ভারতীয় বায়ুসেনার…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বাড়ছে, যুদ্ধ-পূর্ব স্তরের ৫৭ শতাংশে পৌঁছেছে: রিপোর্ট

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস) : যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। শুক্রবার…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

(Update) ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২৩৫, নিখোঁজ ৪,৩০০; ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান

কারাকাস, ২৬ জুন (আইএএনএস) : ভেনেজুয়েলায় বুধবার সন্ধ্যায় আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে ব্রাজিল, উদ্ধারকারী দল ও ত্রাণ পাঠানোর ঘোষণা লুলার

ব্রাসিলিয়া, ২৬ জুন (আইএএনএস) : শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top