News Flash

  • Home
  • বিদেশ
  • আদালত কর্মীদের বকশিস নেওয়ায় নিষেধাজ্ঞা জারি বাংলাদেশ হাইকোর্টের
Image

আদালত কর্মীদের বকশিস নেওয়ায় নিষেধাজ্ঞা জারি বাংলাদেশ হাইকোর্টের

ঢাকা, ১০ মে (হি. স.) : বাংলাদেশে আদালত কর্মীদের বকশিস নেওয়ায় নিষেধাজ্ঞা জারি করল বাংলাদেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বলা হয়েছে, বকশিস নিলেই দুর্নীতির অভিযোগে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে।

বলা হয়েছে, কার্যতালিকায় কোনও মামলা ওঠার আগে বা পরে অথবা কোনও মামলার রায়, জামিন আদেশ কিংবা অন্য যে কোনও আদেশ হওয়ার আগে বা পরে অথবা অন্য যেকোনো সময়ে এই আদালতের বেঞ্চ অফিসার, সহকারী বেঞ্চ অফিসার, বিচারপতির ব্যক্তিগত কর্মকর্তা, আদালত বা চেম্বারের এমএলএসএস, আদালতের জমাদার, গানম্যান বা বিচারপতির চালক সহ আদালতের কোনও আধিকারিক বা কর্মচারী উপহার, বকশিস, গাড়ি বা অন্যান্য সুবিধা বা পরিষেবা নিলে তা দুর্নীতির পর্যায়ে পড়বে। বিচারপতি শেখ হাসান এবং বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের বেঞ্চের রায়ের পরে বেঞ্চ অফিসার মো. সেফাত উল্লাহ এই বিজ্ঞপ্তি দিয়েছেন। এই নির্দেশ বহাল আইনজীবী ও সহকারী আইনজীবীদের ক্ষেত্রেও।

Releated Posts

বাংলাদেশে কারাগারে আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু, নির্যাতন ও চিকিৎসা না দেওয়ার অভিযোগ দলের

ঢাকা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের হেফাজতে মৃত্যুর ঘটনা নিয়ে বিতর্কের মধ্যেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আরও…

ByByNews Desk Sep 3, 2026

বাংলাদেশভিত্তিক জঙ্গিগোষ্ঠীর সক্রিয়তায় ভারতে ‘স্পিলওভার’ আশঙ্কা, নজরদারিতে গোয়েন্দারা

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ থেকে পরিচালিত কয়েকটি জঙ্গিগোষ্ঠী ও তাদের শাখা সংগঠনের কার্যকলাপের ওপর কড়া নজর রাখছে…

ByByNews Desk Sep 3, 2026

আকাশ প্রতিরোধ ব্যবস্থা বিশ্বের সবচেয়ে বড় প্রতিরক্ষা চাহিদা: মার্কো রুবিও

ওয়াশিংটন, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ক্রমবর্ধমান হুমকির মধ্যে এয়ার ইন্টারসেপ্টর বা আকাশ প্রতিরোধী ক্ষেপণাস্ত্র এখন…

ByByNews Desk Sep 3, 2026

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,১১৪, নিখোঁজ প্রায় ৪ হাজার

কাঠমান্ডু, ২ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের রাসুওয়া ও সংলগ্ন জেলাগুলিতে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,১১৪-তে…

ByByNews Desk Sep 2, 2026
Scroll to Top