News Flash

  • Home
  • বিদেশ
  • ভুয়া উদ্বাস্তু মামলায় গ্রেফতার নেপালের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী খান্ড
Image

ভুয়া উদ্বাস্তু মামলায় গ্রেফতার নেপালের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী খান্ড

কাঠমাণ্ডু, ১০ মে (হি.স.) : ভুটানি শরণার্থী মামলায় নেপালের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী বালকৃষ্ণ খান্ডকে বুধবার সকালে কাঠমান্ডুর বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করেছে।কাঠমান্ডু পুলিশ জানিয়েছে, তারা একটি ভুয়ো উদ্বাস্তু মামলায় জড়িত থাকার অভিযোগের পর খান্ডকে গ্রেফতার করার জন্য চাপের মধ্যে ছিল। খন্ডকে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার করা হয়েছে।

খান্ড নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় সদস্য। তিনি দলের সভাপতি শের বাহাদুর দেউবার ঘনিষ্ঠ। প্রচণ্ডের নেতৃত্বাধীন সরকার ভুয়ো উদ্বাস্তু মামলাগুলির পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালাচ্ছে৷ পুলিশের ওয়ান্টেড তালিকায় রয়েছেন প্রাক্তন উপপ্রধানমন্ত্রী শীর্ষ বাহাদুর রায়মাঝি। তার ছেলেকেও আটক করা হয়েছে।এই মামলায় তৎকালীন স্বরাষ্ট্রসচিব টেকনারায়ণ পান্ডেকেও গ্রেফতার করা হয়েছে। ভুয়ো উদ্বাস্তুদের যুক্তরাষ্ট্রে পাঠানোর চেষ্টায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ১২জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

Releated Posts

বাংলাদেশে কারাগারে আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু, নির্যাতন ও চিকিৎসা না দেওয়ার অভিযোগ দলের

ঢাকা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের হেফাজতে মৃত্যুর ঘটনা নিয়ে বিতর্কের মধ্যেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আরও…

ByByNews Desk Sep 3, 2026

বাংলাদেশভিত্তিক জঙ্গিগোষ্ঠীর সক্রিয়তায় ভারতে ‘স্পিলওভার’ আশঙ্কা, নজরদারিতে গোয়েন্দারা

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ থেকে পরিচালিত কয়েকটি জঙ্গিগোষ্ঠী ও তাদের শাখা সংগঠনের কার্যকলাপের ওপর কড়া নজর রাখছে…

ByByNews Desk Sep 3, 2026

আকাশ প্রতিরোধ ব্যবস্থা বিশ্বের সবচেয়ে বড় প্রতিরক্ষা চাহিদা: মার্কো রুবিও

ওয়াশিংটন, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ক্রমবর্ধমান হুমকির মধ্যে এয়ার ইন্টারসেপ্টর বা আকাশ প্রতিরোধী ক্ষেপণাস্ত্র এখন…

ByByNews Desk Sep 3, 2026

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,১১৪, নিখোঁজ প্রায় ৪ হাজার

কাঠমান্ডু, ২ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের রাসুওয়া ও সংলগ্ন জেলাগুলিতে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,১১৪-তে…

ByByNews Desk Sep 2, 2026
Scroll to Top