News Flash

  • Home
  • দেশ
  • প্রাথমিকে ২৬৯ জনের চাকরি ফেরাচ্ছে কমিশন, জারি নির্দেশিকা
Image

প্রাথমিকে ২৬৯ জনের চাকরি ফেরাচ্ছে কমিশন, জারি নির্দেশিকা


কলকাতা, ৯ মে (হি. স.) : সুপ্রিম কোর্টের নির্দেশে প্রাথমিকে চাকরি চলে যাওয়া অনেককে পর্যায়ক্রমে চাকরি ফিরিয়ে দিচ্ছে স্কুল সার্ভিস কমিশন। তালিকায় রয়েছেন ২৬৭ জন শিক্ষক। এনিয়ে জেলায় জেলায় নির্দেশিকা জারি করা হয়েছে কমিশনের তরফে। ফলে চাকরি হারানো ওইসব শিক্ষকরা অনেকটাই স্বস্তি পাচ্ছেন।

ওই ২৬৯ জনের চাকরি বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন শিক্ষকরা। তার ভিত্তিতেই গতবছর ২২ অক্টোবর ওই চাকরি বাতিলের নির্দেশের উপরে স্থগিতাদেশ জারি করে সর্বোচ্চ আদালত। বেআইনিভাবে চাকরি হয়েছে এই অভিযোগে ওই ২৬৯ জনের চাকরি বাতিল করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

বিচারপতি তাঁর রায়ে বলেন, প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই ২৬৯ জনকে পুর্নবহাল করা যাবে না। এরপর বিষয়টি ডিবিশন বেঞ্চে যায়। সেখানেও ওই রায় বহাল থাকে। ২০১৪ সালের পরীক্ষা অনুযায়ী ২০১৭ সালে প্রাথমিকে চাকরি পেয়েছিলেন ওই ২৬৯ জন। তাদের চাকরি বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। চাকরি হারানো ওই ২৬৯ জনের মধ্যে ১৯৯ জন সর্বোচ্চ আদালকে দ্বারস্থ হন।

এনিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মঙ্গলবার কলকাতায় সাংবাদিকদের বলেন, সুপ্রিম কোর্টের রায় বলুন বা হাইকোর্টের রায় বলুন সবই প্রাইমারি বোর্ড বা সেকেন্ডারি বোর্ডের সঙ্গে মামলার সাপেক্ষে হয়েছে। ফলে এ নিয়ে প্রাথমিক প্রতিক্রিয়া তাদের কাছ থেকেই চাওয়া উচিত। ওঁরা আমাকে গতকাল আমাকে জানিয়েছেন যে একটি বিজ্ঞপ্তি ওঁরা বের করেছেন। সুপ্রিম কোর্ট যে আদেশ দিয়েছেন তার ভিত্তিতে ওঁরা একটি আইনি বৈঠক করেছেন। আইনজীবীদের সঙ্গে কথা বলে বেশ কিছু শিক্ষকের চাকরি যাওয়াটা স্থগিত রেখেছেন। বাকী বিষয়টি প্রাথমিক বা মাধ্যমিক বোর্ডের বলা উচিত।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…

ByByNews Desk Jun 18, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…

ByByNews Desk Jun 18, 2026

আইএসআই-যোগে আন্ডারওয়ার্ল্ড মডিউল বড়সড় জঙ্গি হামলার আড়াল হতে পারে, সতর্ক গোয়েন্দা সংস্থাগুলি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): গত কয়েক মাসে দেশের বিভিন্ন প্রান্তে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-র মদতে পরিচালিত একাধিক জঙ্গি-যোগযুক্ত…

ByByNews Desk Jun 18, 2026

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top