News Flash

  • Home
  • প্রধান খবর
  • নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে ‘স্বাগত’ জানালেন কৌশিক সেন
Image

নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে ‘স্বাগত’ জানালেন কৌশিক সেন

কলকাতা, ৯ মে (হি. স.) : রাজ্য সরকারের ‘দ্য কেরালা স্টোরি’ নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে ‘স্বাগত’ জানিয়ে বাংলার বর্তমান অবস্থা স্মরণ করিয়েছেন অভিনেতা কৌশিক সেন। তিনি বলেন, ‘‘এই সময়ে পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে আমার কাছে ব্যাপারটা দুঃখজনক মনে হয়নি। আমরা যখন ইতিহাসের কথা বলি, তখন মনে রাখতে হবে আমাদের চারপাশটা কত বদলে গিয়েছে। আগে যেটা বুঝতে পারিনি বা বিশ্বাস করিনি কিন্তু এখন বুঝি যে, আমাদের অনেকের মনের গভীরে সাম্প্রদায়িকতা বাস করে।’’

শিল্পের স্বাধীনতার কথা বলতে গেলে সমাজের কথাও মাথায় রাখতে হয় বলেই দাবি তাঁর। কৌশিকবাবুর কথায়, ‘‘আমরা শিল্পের স্বাধীনতার কথা বলতে গিয়ে চারপাশের বদলে যাওয়াটা মনে রাখি না। আমরা অতীতে কবে দেখেছিলাম যে, মা দুর্গার অসুরকে গান্ধীজির মতো দেখতে? গরিব মানুষ এই ছবিগুলো দেখতে যাবেন না। কিন্তু গোষ্ঠীসঙ্ঘাত হলে তাঁরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। যাঁরা এই ছবি দেখবেন, সেই মধ্যবিত্ত শিক্ষিত সমাজটাই সবচেয়ে বেশি সাম্প্রদায়িক। সব ধর্মেই। তাঁরা সমাজমাধ্যমকে ব্যবহার করে বিদ্বেষ ছড়াবেন। কিন্তু গোলমাল হলে তাঁদের গায়ে আঁচ লাগে না। ভোগেন গরিবরা।’’

এর পরেই রাজ্যের সিদ্ধান্তকে ‘স্বাগত’ জানিয়ে কৌশিকবাবু বলেন, ‘‘পশ্চিমবঙ্গে সাম্প্রতিক কালে যা যা ঘটেছে, তাতে ঝড়ের পূর্বাভাস রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আবার একটা হিংসার পরিবেশ তৈরি হতে পারে। প্রশাসন সেই ঝুঁকিটা নেবে কেন?’’

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top