News Flash

Image

রাতভর বিদ্যুৎবিহীন চেতলা, উত্তেজনা

কলকাতা, ৯ মে (হি. স.) : প্রবল গরমে বিদ্যুৎহীন এলাকা। তাই মাঝরাতে মেয়রের বাড়ির অদূরে রাস্তায় বসে চলল বিক্ষোভ। স্থানীয় সূত্রে খবর, রাত ১০টা নাগাদ ৮২ নম্বর ওয়ার্ডে ১৭ নম্বর বাস স্ট্যান্ড এলাকায় বিদ্যুৎ চলে যায়। অভিযোগ, সিইএসসি-কে জানানোর পরেও, ৫ ঘণ্টা ধরে আলো-পাখাহীন অবস্থায় কাটাতে হয় বাসিন্দাদের।

এই অবস্থায়, প্রতিবাদে ফিরহাদ হাকিমের চেতলার বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে পথ অবরোধ করেন বাসিন্দারা। চেতলা থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল। পুলিশের আশ্বাসে রাত ৩টে নাগাদ অবরোধ ওঠে। তখনও বিদ্যুৎ আসেনি। এলাকাবাসীর দাবি, মাসদেড়েক ধরে বিদ্যুতের সমস্যা চলছে। সিইএসসি-কে জানিয়েও কাজ হয়নি। সিইএসসি-র প্রতিক্রিয়া মেলেনি।

প্রসঙ্গত, গত মাসে বেশ কয়েক জায়গায় চরম বিদ্যুৎ ভোগান্তির জেরে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান স্থানীয়রা। সিইএসসি-র আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। এই পরিস্থিতিতে, সিইএসসি-কে বিদ্যুৎমন্ত্রীর নির্দেশ দেন, পর্যাপ্ত ট্রান্সফর্মারের ব্যবস্থা করতে হবে। উচ্চ ক্ষমতাসম্পন্ন ডি জি সেটের ব্যবস্থা রাখতে হবে।সর্বত্র সর্বক্ষণ বিদ্যুৎ কর্মীদের প্রস্তুত রাখতে হবে।

Releated Posts

বিশ্বব্যাপী সহযোগিতা বৃদ্ধির আহ্বান জয়শঙ্করের, জেজু ফোরামে তুলে ধরলেন ‘বসুধৈব কুটুম্বকম’-এর দর্শন

সিওল, ২৫ জুন (আইএএনএস): আন্তর্জাতিক নানা চ্যালেঞ্জ মোকাবিলায় আরও বৃহত্তর বৈশ্বিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে ভারতের প্রাচীন…

ByByNews Desk Jun 25, 2026

ভেনেজুয়েলার ভূমিকম্পে শোক প্রকাশ প্রধানমন্ত্রী মোদির, সবরকম সহায়তার আশ্বাস ভারতের

নয়াদিল্লি, ২৫ জুন (আইএএনএস): ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা-র প্রতি গভীর সমবেদনা জানিয়ে ভারত সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব…

ByByNews Desk Jun 25, 2026

জরুরি অবস্থা ছিল সংবিধান ও গণতন্ত্রের উপর সরাসরি আঘাত: গণতন্ত্রের রক্ষকদের শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ জুন (আইএএনএস): ১৯৭৫ সালে ঘোষিত জরুরি অবস্থার ৫১তম বর্ষপূর্তিতে গণতন্ত্র ও সাংবিধানিক মূল্যবোধ রক্ষায় সংগ্রাম করা…

ByByNews Desk Jun 25, 2026

শিশু ও স্কুলে হামলা মানবতার ব্যর্থতার জ্বলন্ত প্রমাণ, জবাবদিহির দাবি ভারতের

জাতিসংঘ, ২৫ জুন (আইএএনএস): সশস্ত্র সংঘাতে শিশু ও শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর ক্রমবর্ধমান হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ভারত…

ByByNews Desk Jun 25, 2026
Scroll to Top