News Flash

Image

খুন্টিতে অবৈধ অস্ত্রসহ আটক দুই

খুন্টি, ৯ মে (হি. স.) : ঝাড়খন্ডের খুন্টি-মুরহু সড়কের আনিগাড়ার কাছে কাঠ বোঝাই ট্রাকে আগুন দেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে চলম বারতোলির বাসিন্দা মহেন্দ্র মুন্ডা ও দশরথ মুন্ডা। তাদের কাছ থেকে একটি দেশীয় পিস্তল ও দুটি গুলি উদ্ধার করেছে পুলিশ।

ধৃতরা অস্ত্র দেখিয়ে চাঁদা আদায় এবং লুটপাট করত। তারা দুজনই তরমুজ বোঝাই গাড়ি থেকে চাঁদা আদায়ের উদ্দেশ্যে সাইকেল চালিয়ে খুন্টির দিকে আসছিল। পুলিশকে দেওয়া বিবৃতিতে তারা জানিয়েছে, ২ মে তারা বারোদিহের কাছে একটি কাঠ বোঝাই ডাম্পার এবং একটি বাইকে আরোহী দুই ব্যক্তিকে ধরেছিল। তাদের কাছ থেকে চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় তাদের হেনস্থা করা হয়। এরপর উভয় বাইক আরোহী সেখান থেকে পালিয়ে যায়। এরপর তারা কাঠ বোঝাই ডাম্পারে আগুন ধরিয়ে দেয়।

Releated Posts

বিশ্বব্যাপী সহযোগিতা বৃদ্ধির আহ্বান জয়শঙ্করের, জেজু ফোরামে তুলে ধরলেন ‘বসুধৈব কুটুম্বকম’-এর দর্শন

সিওল, ২৫ জুন (আইএএনএস): আন্তর্জাতিক নানা চ্যালেঞ্জ মোকাবিলায় আরও বৃহত্তর বৈশ্বিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে ভারতের প্রাচীন…

ByByNews Desk Jun 25, 2026

ভেনেজুয়েলার ভূমিকম্পে শোক প্রকাশ প্রধানমন্ত্রী মোদির, সবরকম সহায়তার আশ্বাস ভারতের

নয়াদিল্লি, ২৫ জুন (আইএএনএস): ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা-র প্রতি গভীর সমবেদনা জানিয়ে ভারত সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব…

ByByNews Desk Jun 25, 2026

জরুরি অবস্থা ছিল সংবিধান ও গণতন্ত্রের উপর সরাসরি আঘাত: গণতন্ত্রের রক্ষকদের শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ জুন (আইএএনএস): ১৯৭৫ সালে ঘোষিত জরুরি অবস্থার ৫১তম বর্ষপূর্তিতে গণতন্ত্র ও সাংবিধানিক মূল্যবোধ রক্ষায় সংগ্রাম করা…

ByByNews Desk Jun 25, 2026

শিশু ও স্কুলে হামলা মানবতার ব্যর্থতার জ্বলন্ত প্রমাণ, জবাবদিহির দাবি ভারতের

জাতিসংঘ, ২৫ জুন (আইএএনএস): সশস্ত্র সংঘাতে শিশু ও শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর ক্রমবর্ধমান হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ভারত…

ByByNews Desk Jun 25, 2026
Scroll to Top