News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় করোনার দৈনিক সংক্রমনে বড়সড় বৃদ্ধি, আক্রান্ত ১৪, সুস্থ হয়েছেন ৩ জন, সক্রিয় রোগী ৫৭
Image

ত্রিপুরায় করোনার দৈনিক সংক্রমনে বড়সড় বৃদ্ধি, আক্রান্ত ১৪, সুস্থ হয়েছেন ৩ জন, সক্রিয় রোগী ৫৭

আগরতলা, ৯ মে (হি. স.) : ত্রিপুরায় করোনার সংক্রমনে প্রতিদিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ত্রিপুরায় ৯ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। অন্যদিকে ৫ জন ওই রোগ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। দৈনিক সংক্রমণের হার হয়েছে ০.৯০ শতাংশ। ফলে, বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭।


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ২৬ জন এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৯৭৯ জন মোট ১০০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, আরটি-পিসিআরে ১ জন এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৮ মোট ৯ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। তাতে, দৈনিক সংক্রমণের হার বর্তমানে হয়েছে ০.৯০ শতাংশ। এদিকে, ৫ জন সুস্থও হয়েছেন। ফলে, বর্তমানে ত্রিপুরায় করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৫৭ জন।


প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ১০৮১৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১০৭০৭৬ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৪.০৪ শতাংশ। তেমনি, সুস্থতার হার হয়েছে ৯৯.০২ শতাংশ। এদিকে, ০.৮৭ শতাংশ হয়েছে মৃত্যুর হার। এছাড়া ত্রিপুরায় এখন পর্যন্ত ৯৩৭ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় পশ্চিম জেলায় ৩ জন, সিপাহিজলা জেলায় ২ জন এবং উত্তর ত্রিপুরা জেলায় ১ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন। বাকি তিন জেলায় নতুন করে কেউ করোনা আক্রান্ত হননি।

Releated Posts

আগরতলায় কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রীর পরিদর্শন, খতিয়ে দেখলেন বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি

আগরতলা, ২৯ জুন: কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী সোমবার আগরতলার বিভিন্ন নারী ও শিশু কল্যাণমূলক…

ByByReshmi Debnath Jun 29, 2026

উত্তর ত্রিপুরায় ৭.৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার এক

আগরতলা, ২৯ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল উত্তর ত্রিপুরা জেলা পুলিশ। দামছড়া থানার উদ্যোগে চালানো নিয়মিত যানবাহন…

ByByTaniya Chakraborty Jun 29, 2026

রাজ্যজুড়ে সাড়ম্বরে পালিত প্রভু জগন্নাথের স্নানযাত্রা, মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড়

আগরতলা, ২৯ জুন : সারা দেশের সঙ্গে ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হল প্রভু শ্রীজগন্নাথ দেবের…

ByByTaniya Chakraborty Jun 29, 2026

শিক্ষিকা বদলির প্রতিবাদে বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ পড়ুয়াদের

আগরতলা, ২৯ জুন : শিক্ষিকা বদলির প্রতিবাদে বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভে…

ByByTaniya Chakraborty Jun 29, 2026
Scroll to Top