News Flash

  • Home
  • দিনের খবর
  • জলন্ধর সংসদীয় আসনে ১০ মে উপ-নির্বাচন, আরও কিছু রাজ্যেও রয়েছে ভোটগ্রহণ
Image

জলন্ধর সংসদীয় আসনে ১০ মে উপ-নির্বাচন, আরও কিছু রাজ্যেও রয়েছে ভোটগ্রহণ

নয়াদিল্লি, ৯ মে (হি.স.): পঞ্জাবের জলন্ধর সংসদীয় আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ১০ মে, বুধবার। ১০ মে উপ-নির্বাচনের ভোটগ্রহণ হবে এবং ফল ঘোষণা হবে এ মাসের ১৩ তারিখ। পঞ্জাবের ফিল্লাউরে ভারত জোড়ো যাত্রার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে গত ১৪ জানুয়ারি প্রয়াত হন কংগ্রেসের জলন্ধর কেন্দ্রের সাংসদ সন্তোখ সিং চৌধুরী (৭৬), সন্তোখ মারা যাওয়ার কারণে উপ-নির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়ে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে ভারত জোড়ো যাত্রায় অংশ নিয়েছিলেন সন্তোখ, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি।

জলন্ধর সংসদীয় আসন ছাড়াও আরও কয়েকটি বিধানসভা উপ-নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ১০ মে। ওডিশার ঝাড়সাগুড়া বিধানসভা আসন, উত্তর প্রদেশের ছানবে ও সুয়ার এবং মেঘালয়ের সোহিয়ং বিধানসভা আসনে আগামী ১০ মে উপ-নির্বাচনের ভোটগ্রহণ হবে, সর্বত্রই ফল ঘোষণা ১৩ মে।

Releated Posts

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026

তেলঙ্গানায় সরকারি আধিকারিকের বাড়িতে এসিবি হানা, উদ্ধার প্রায় ১ কোটি টাকা নগদ

হায়দরাবাদ, ১৬ জুন (আইএএনএস): আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি (ডিএ) অর্জনের অভিযোগে তেলঙ্গানার ভূমি ও জরিপ দফতরের এক আধিকারিকের…

ByByNews Desk Jun 16, 2026

আরএসএস নিয়ে মন্তব্যে প্রিয়াঙ্ক খাড়গেকে কড়া আক্রমণ কর্নাটক বিজেপি সভাপতির, ‘নেহরু পরিবারের উত্তরাধিকারীদের খুশি করার চেষ্টা’

বেঙ্গালুরু, ১৬ জুন (আইএএনএস): আরএসএস-কে নিয়ে কর্নাটকের মন্ত্রী প্রিয়ঙ্ক খার্গে-র সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করলেন কর্নাটক বিজেপি সভাপতি…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top