News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত বিশ্ব রেডক্রস দিবস
Image

রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত বিশ্ব রেডক্রস দিবস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মে৷৷  সারা বিশ্বের সাথে সোমবার ৮ মে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় বিশ্ব রেডক্রস দিবস পালন করা হয়৷ ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির ত্রিপুরা রাজ্য শাখার পক্ষ থেকে এদিন রেড সোসাইটি হল ঘরে এক আলোচনা চক্রের আয়োজন করা হয়৷ সোমবার রেড ক্রস সোসাইটি রাজ্য কার্যালয়ে
বিশ্ব রেডক্রস দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে ত্রিপুরার রাজ্য রেড ক্রস সোসাইটি৷ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য৷ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, বিধায়ক কিশোর বর্মন ,কপর্োরেটর অভিজিৎ মল্লিক সহ অন্যান্যরা৷ এদিন রেড ক্রস দিবসের তাৎপর্য বিশ্লেষণ করে বিস্তারিত বক্তব্য রাখেন অনুষ্ঠানের উপস্থিত অতিথিবৃন্দ৷ উল্লেখ্য, ১৮২৮ সালের ৮ মে জন্ম হয় আন্তর্জাতিক রেডক্রস  সোসাইটির৷ এর প্রতিষ্ঠাতা হেনরি ডুরান্টের৷ তিনিই প্রথম নোবেল পুরস্কার পান৷ তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েই ৮ মে দিনটি বিশ্ব রেডক্রস দিবস হিসেবে পালন করা হয়৷ প্রাকৃতিক বিপর্যয় ,ভূমিকম্প , বন্যা সহ বিশ্বজুড়ে যুদ্ধকালীন পরিস্থিতিতে মানুষকে সাহায্য করা, চিকিৎসার ব্যবস্থা, শিশু ও মহিলাদের সবরকমভাবে সাহায্য করা, সঙ্কটের সময় পানীয় জল, খাবার পৌঁছে দেওয়া সহ নানা কাজ করেন রেডক্রসের সদস্যরা৷

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top