নয়াদিল্লি, ৩ এপ্রিল (হি.স.): ক্রুশবিদ্ধ করা হয়নি ভারতীয় যাজক টমাস উজুন্নাল্লিলকে। শীঘ্রই তাঁকে মুক্ত করা হবে। রবিবার ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে, এমনটাই জানানো হয়েছে একটি ক্যাথলিক গ্রুপের পক্ষ থেকে।
গত ৪ মার্চ দক্ষিণ ইয়েমেনের আডেনে মিশনারিজ অব চ্যরিটির এক বৃদ্ধাবাসে জঙ্গি হামলা চালায় আইএস জঙ্গিরা। তখনই ৫৬ বছরের এই যাজককে অপহরণ করেছিল তারা। হামলায় মৃত্যু হয় ১৫ জনের। ওই হামলার পর পরই ইন্টারনেটে ওই যাজককে নিয়ে শুরু হয় কানাঘুষো। আইএসের শরিক দক্ষিণ আফ্রিকার একটি জঙ্গিগোষ্ঠীর ফেসবুক পোস্টে প্রথম জানায়, গুড ফ্রাইডের দিন ক্রুশবিদ্ধ করা হবে ভারতীয় যাজককে। সেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়।
ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে দ্যা ক্যাথলিক বিশপ’স কনফারেন্স অফ ইন্ডিয়া(সিবিসিআই) জানিয়েছে, সুস্থই রয়েছেন ধর্মগুরু। শীঘ্রই তাঁকে ছেড়ে দেওয়া হবে। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন, তাঁকে সুস্থভাবে ফিরিয়ে আনার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে সরকার।
ক্রুশবিদ্ধ করা হয়নি ভারতীয় যাজক টমাসকে, শীঘ্রই তাঁকে মুক্ত করা হবে : বিদেশ মন্ত্রক
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















