News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রদ্যোতের সাথে সৌজন্যমূলক সাক্ষাতে কোন তাৎপর্যপূর্ণ আলোচনা হয় : মুখ্যমন্ত্রী
Image

প্রদ্যোতের সাথে সৌজন্যমূলক সাক্ষাতে কোন তাৎপর্যপূর্ণ আলোচনা হয় : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মে৷৷ তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণের সৌজন্যতামূলক সাক্ষাত হাইলাইট করার মত কিছু নয়৷ সাধারণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে৷ জনজাতিদের সাংবিধানিক দাবির বিষয় নিয়ে রাজ্যে মধ্যস্থতাকারী আসার কোন খবর নেই মুখ্যমন্ত্রী কাছে৷ সোমবার এক অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের কর্মীদের মুখোমুখি হয়ে এ বিষয়ে সাফ জানিয়ে দিলেন৷ মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতি সহ সার্বিক বিষয় নিয়ে সব সময় যে ধরনের আলোচনা হয় সেটাই হয়েছে এদিন রাতের বেলা৷ এ ধরনের আলোচনা আগেও হয়েছে৷ সংবাদ মাধ্যমে কর্মীর এক প্রশ্ণের উত্তরে মুখ্যমন্ত্রীর জানালেন এডিসি -কে সরাসরি অর্থ প্রদান করার বিষয়ে কোনো আলোচনা হয়নি এদিন৷ আর আর এডিসি -কে সরাসরি অর্থ প্রদান করার অনেকটাই উপরের বিষয়৷ এই ধরনের কোন আলোচনা হলে অবশ্যই রাজ্যবাসীকে কাছে তুলে ধরা হবে৷ সুতরাং তেমন কোনো বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়নি প্রদ্যোত কিশোর দেববর্মনের সঙ্গে৷ এ ধরনের আলোচনার জন্য প্রায়ই আসেন এবং আশ্বস্ত করা হয়৷ কিন্তু কোন কিছুই চূড়ান্ত বলা হয় না বলেও মুখ্যমন্ত্রী এদিন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন৷

Releated Posts

গোমতী জেলায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, ব্রাউন সুগারসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৮ জুলাই: মাদকবিরোধী অভিযানে ফের উল্লেখযোগ্য সাফল্য পেল গোমতী জেলা পুলিশ। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByReshmi Debnath Jul 28, 2026

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে সরব প্রতিমা ভৌমিক, এক বছরের মধ্যে সংস্কারের আশ্বাস এনএইচডিআইসিএল -এর

আগরতলা, ২৮ জুলাই: রাজ্যের বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে যখন জনমনে উদ্বেগ বাড়ছে। আজ তিনি জাতীয় সড়ক…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

রাস্তা সংস্কারের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ তিন গ্রামের বাসিন্দারা

আগরতলা, ২৮ জুলাই: দীর্ঘদিন ধরে পাকা রাস্তার দাবিতে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহার কাছে আবেদন জানিয়েছেন সিপাহিজলা জেলার…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

কয়েক যুগ ধরে বেহাল রাস্তা ও বেইলি ব্রিজ, দুর্ভোগে এলাকাবাসী; দ্রুত সংস্কারের দাবি

আগরতলা, ২৮ জুলাই: মোহনপুর মহকুমার বামুটিয়া ব্লকের পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নোয়াগাঁও থেকে তালতলা…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top