News Flash

  • Home
  • প্রধান খবর
  • কেরলে নৌকা দুর্ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ, ১০ লক্ষ আর্থিক সাহায্যের ঘোষণা পিনারাইয়ের
Image

কেরলে নৌকা দুর্ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ, ১০ লক্ষ আর্থিক সাহায্যের ঘোষণা পিনারাইয়ের

মালাপ্পুরম, ৮ মে (হি.স.) : কেরলের মালাপ্পুরম জেলায় হাউসবোট অর্থাৎ পর্যটকদের নৌকাডুবির ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে কেরল সরকার। পাশাপাশি নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা কথা ঘোষণা করেছে কেরল সরকার। কেরলের মালাপ্পুরম জেলায় তনুরের কাছে জনপ্রিয় পর্যটন কেন্দ্র অট্টুমব্রাম থুভাল থিরাম। রবিবার সন্ধ্যায় সেখানেই একটি জলাশয়ে পর্যটকবোঝাই নৌকা হঠাৎ উল্টে যায়। সন্ধ্যা ৭টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় মৃত্যু হয়েছে ২২ জনের ও ৫ জন সাঁতরে প্রাণ বাঁচান এবং ১০ জন হাসপাতালে চিকিৎসাধীন।

আহতদের দেখতে সোমবার সকালে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন মালাপ্পুরম জেলার তিরুরাঙ্গাদির তালুক হাসপাতালে যান। সেখানে আহতদের সঙ্গে কথা বলেন তিনি। পরে কেরলের মুখ্যমন্ত্রী দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, “নৌকা দুর্ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করা হবে। মৃত ব্যক্তির উপর নির্ভরশীলদের জন্য ১০ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের চিকিৎসার খরচ সরকার বহন করবে। পুলিশের একটি বিশেষ দলও ঘটনার তদন্ত করবে।”

Releated Posts

বিশ্ব অস্থিরতার মধ্যেও ভারতের অর্থনৈতিক ভিত্তি অটুট: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): পশ্চিম এশিয়ার সঙ্কটকে ঘিরে বিশ্বজুড়ে অনিশ্চয়তা তৈরি হলেও ভারত সফলভাবে এই অস্থিরতা মোকাবিলা করেছে…

ByByNews Desk Oct 3, 2026

ভালো র‍্যাঙ্কিংয়ের পরই লাইসেন্স বাতিল, প্রশ্নের মুখে ইপিএফও

কলকাতা, 03 অক্টোবর (হি.স.) : জুট মিলগুলির পিএফ ট্রাস্টের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ…

ByByNews Desk Oct 3, 2026

বিশ্বজুড়ে এআই ঝুঁকির মধ্যেও শক্তিশালী অবস্থানে ভারত: আরবিআই গভর্নর

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): উন্নত অর্থনীতির দেশগুলিতে কৃত্রিম বুদ্ধিমত্তা-সম্পর্কিত অতিমূল্যায়িত সম্পদের দরপতন হলে ভারত উপকৃত হতে পারে। এর…

ByByNews Desk Oct 3, 2026

ফর্ম-৭ আবেদন নিয়ে এফআইআর প্রত্যাহারের দাবি, কর্ণাটকের ডিজিপি-আইজিপি-র দ্বারস্থ বিজেপি

বেঙ্গালুরু, ৩ অক্টোবর (আইএএনএস): ভোটার তালিকায় নাম সংক্রান্ত আপত্তি জানাতে ফর্ম-৭ জমা দেওয়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে দায়ের…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top