News Flash

Image

করিমগঞ্জে আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের জেলা ভিত্তিক প্রতিযোগিতা সম্পন্ন

করিমগঞ্জ (অসম), ৭ মে (হি.স.) : অসম সরকার পরিচালিত বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ অধিগৃহীত সংস্থা ‘আসাম সায়েন্স টেকনোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট কাউন্সিল’-এর সৌজন্যে ব্লক ভিত্তিক প্রতিযোগিতার পর ড্রিস্টিক লেভেল আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের পরিচালনায় বিজ্ঞান ভিত্তিক তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা, বিজ্ঞান ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিজ্ঞান ভিত্তিক নমুনা তৈরি ও ধারণামূলক প্রতিযোগিতা সম্পন্ন হল রবিবার।

আজ করিমগঞ্জ বিএড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে এই প্রতিযোগিতা। অনুষ্ঠানের সূচনা করেন প্রধান অতিথি তথা করিমগঞ্জের অতিরিক্ত জেলাশাসক প্রিয়াঙ্কা যমুনা। উপস্থিত ছিলেন করিমগঞ্জ বিএড কলেজের অধ্যক্ষ ড. জয়িতা ভট্টাচার্য, হাইলাকান্দি বৈজ্ঞানিক বিজ্ঞান মন্দিরের বাহারুল ইসলাম, কাছাড় জেলা কোঅর্ডিনেটার সুবীর আধিকারি, করিমগঞ্জ জেলা কোঅর্ডিনেটার বিপ্রজিৎ দাস, কাছাড় জেলার পালংঘাটের ব্লক কোঅর্ডিনেটার হরিকেশ দে।

ড্রিস্টিক লেভেল আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের পরিচালনায় বিজ্ঞান ভিত্তিক তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা, বিজ্ঞান ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিজ্ঞান ভিত্তিক নমুনা তৈরি ও ধারণামূলক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন জেলার সাতটি ব্লকের মোট ২১ জন উত্তীৰ্ণ খুঁদে বৈজ্ঞানিক।
উত্তীর্ণ খুঁদে বৈজ্ঞানিকদের হাতে মানপত্ৰ সহ পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি সহ বিচারকগণ। ড্রিস্টিক লেভেল প্রতিযোগিতায় যাঁরা প্রথম ও দ্বিতীয় হয়েছেন তাঁরা আগামী ২৫ ও ২৬ মে রাজ্য ভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন, জানান করিমগঞ্জ জেলা কোঅর্ডিনেটার বিপ্রজিৎ দাস।

Releated Posts

‘বিকশিত ভারত’ গঠনে এনআইটিগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৪ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বিকশিত ভারত’ গঠনের লক্ষ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি)-র মতো উচ্চশিক্ষা…

ByByNews Desk Aug 4, 2026

অসম-সহ উত্তর-পূর্বের একাধিক রাজ্যে আগামী পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): আগামী পাঁচ দিনে অসম-সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে ব্যাপক বৃষ্টিপাতের সঙ্গে কোথাও কোথাও ভারী…

ByByNews Desk Aug 4, 2026

অসমে বন্যা: ৯ আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে ক্ষয়ক্ষতির সমীক্ষা, মৃত বেড়ে ৮৭; ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষের বেশি মানুষ

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): অসমের বন্যাকবলিত পরিবারগুলির ক্ষয়ক্ষতির মূল্যায়নে আগামী ৯ আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা চালানো…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত পড়ুয়াদের পাশে হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের প্রতি সমর্থন জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top