News Flash

  • Home
  • দেশ
  • রেলমন্ত্রী থাকাকালীন চুরির প্র্যাকটিস শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় : দিলীপ ঘোষ
Image

রেলমন্ত্রী থাকাকালীন চুরির প্র্যাকটিস শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় : দিলীপ ঘোষ

কলকাতা, ৭ মে (হি. স.) : ফের বিস্ফোরক বিজেপির সর্ব সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, রেলমন্ত্রী থাকাকালীন চুরির প্র্যাকটিস শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার মুর্শিদাবাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক মন্তব্যের প্রেক্ষিতে রবিবার সকালে এই মন্তব্য করেন দিলীপ ঘোষ। সঙ্গে তাঁর দাবি, বিজেপি অন্তত চুরিটা রুখতে পেরেছে।

শনিবার ‘নব জোয়ার’ কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, তৃণমূলের যখন ৩৪টা আসন ছিল তখন বাংলার টাকা আটকানোর সাহস দেখাতে পারেনি কেন্দ্র। এক আধটা আসন কমে গেলে তৃণমূলের কোনও ক্ষতি হবে না। ক্ষতি হবে সাধারণ মানুষের। অভিষেকের এই মন্তব্যের প্রেক্ষিতে রবিবার সকালে দিলীপবাবু বলেন, ‘জানি না তখন থেকে চুরি শুরু করেছেন কিনা। আমার তো মনে হয় মমতা ব্যানার্জি যখন রেলের মন্ত্রী ছিলেন তখন থেকে চুরির প্র্যাকটিস শুরু হয়েছে‌। আজকে চুরিটাকে আপনারা সার্বজনীন করেছেন। বাঙালির মাথা নিচু করে দিয়েছেন। বাঙালি জাতি চোর এটা প্রতিপন্ন করেছেন। আপনারা এই লাভ হয়েছে। এক সময় ৩৬ টা এমপি ছিল সিপিএমের, কী করতে পেরেছে? আপনারা ৩৪ টা কী করতে পেরেছেন? আমরা কমপক্ষে চুরিটা আটকাতে পেরেছি’।

Releated Posts

তেজপুর বিশ্ববিদ্যালয়ে তদন্ত রিপোর্ট প্রকাশের দাবিতে কেন্দ্রের হস্তক্ষেপ চাইলেন পড়ুয়া ও গবেষকরা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): তেজপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে গঠিত বিধিবদ্ধ তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশে বিলম্বের অভিযোগ তুলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ইএইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত করতে উদ্যোগ, আন্দ্রে স্লেপনেভের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): প্রস্তাবিত ভারত-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং বাজারে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top