News Flash

Image

সোমবার মধ্যরাতেও চলবে মেট্রো

কলকাতা, ৭ মে (হি. স.) : শহরের ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর দিল কলকাতা মেট্রো রেল । সোমবার মধ্যরাতেও চলবে মেট্রো । আগামীকাল ইডেনে কলকাতা নাইট রাইডার্স এবং পঞ্জাব কিংসের খেলা রয়েছে। খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে। ম্যাচ শেষে দর্শকদের যাতে বাড়ি ফিরতে অসুবিধা না হয়, সে কারণেই এই বিশেষ ব্যবস্থা।

কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, সোমবার রাত ১২টা ১৫ মিনিটে এসপ্ল্যানেড থেকে ছেড়ে মেট্রোটি দক্ষিণেশ্বর পৌঁছবে রাত ১২টা ৪৮ মিনিটে। এসপ্ল্যানেড থেকে আর একটি মেট্রো ওই একই সময়ে কবি সুভাষের উদ্দেশে রওনা হবে। সেটি কবি সুভাষে পৌঁছবে রাত ১২টা ৪৮ মিনিটে।
এসপ্ল্যানেড থেকে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর যাওয়ার পথে ২টি মেট্রো সব স্টেশনেই থামবে। শুধুমাত্র এসপ্ল্যানেড স্টেশনে বুকিং কাউন্টার খোলা থাকবে। যাত্রীরা সেখান থেকে স্মার্ট কার্ড, টোকেন কিনতে পারবেন। কলকাতায় যে দিন আইপিএলের ম্যাচ থাকছে, সে দিনই মিলছে এই পরিষেবা।

এর আগে যতগুলি ম্যাচ হয়েছে ইডেনে, তার জন্যও বিশেষ মেট্রো চালানো হয়েছিল। সোমবার অর্থাৎ ৮মে-র ম্যাচের পর আবার কলকাতায় ম্যাচ রয়েছে ১১ মে এবং ২০ মে। প্রতিদিনই রাতের ম্যাচগুলি শেষে ইডেনে খেলা দেখতে আসা ক্রিকেটপ্রেমীদের জন্য বিশেষ মেট্রো চালাবে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। এর আগেও বিভিন্ন সময়ে বিশেষ বিশেষ দিনগুলিতে কলকাতা মেট্রোর তরফে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বিশেষ মেট্রো পরিষেবা দেওয়া হয়েছে। দুর্গাপুজোর সময়ে বা বইমেলার সময়ে, এমনকী যুবভারতীতে গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচের সময়েও বিশেষ মেট্রো পরিষেবা দিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top