News Flash

Image

করিমগঞ্জে ২৪ ঘণ্টা সচল জলসম্পদ বিভাগের কন্ট্রোলরুম

করিমগঞ্জ (অসম), ৬ মে (হি.স.) : করিমগঞ্জে ২৪ ঘণ্টা কার্যকরী থাকা জলসম্পদ বিভাগের কন্ট্রোলরুম খোলা হয়েছে। করিমগঞ্জ জলসম্পদ বিভাগের নির্বাহী বাস্তুকার এক নির্দেশে প্রতিদিন সকাল ৬-টা থেকে বেলা ২-টা, বেলা ২-টা থেকে রাত ১০টা এবং রাত ১০টা থেকে পরেরদিন সকাল ৬-টা পর্যন্ত অর্থাৎ তিনটি শিফটে ২৪ ঘণ্টা কার্যকরী থাকা এই কন্ট্রোল রুমে প্রয়োজনীয় সংখ্যক কর্মী নিয়োগ করে তাঁদেরকে দায়িত্ব সমঝে দিয়েছেন।

এই কন্ট্রোল রুমের ইনচার্জ হিসেবে থাকবেন সাব-ইঞ্জিনিয়ার গ্রেড-১ ভূপেশ ভট্টাচার্য (মোবাইল ফোন নম্বর ৮৭৬১৯৫৫৫২৭) এবং সাব-ইঞ্জিনিয়ার গ্রেড-২ জহরজ্যোতি নাথ (মোবাইল ফোন নম্বর ৮৭২১৯১২৫০৪)।

বর্ষার সময় সম্ভাব্য বন্যা পরিস্থিতিতে জনগণের সুবিধার স্বার্থে ১ মে থেকে এই কন্ট্রোলরুম কার্যকরী হয়েছে।

Releated Posts

শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্র রক্ষায় অসম ভূমি সংশোধনী বিল, বিধানসভায় সওয়াল হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ২৯ জুলাই (আইএএনএস): অসমের শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্রগুলির সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্য রক্ষার লক্ষ্যেই অসম ভূমি ও রাজস্ব…

ByByNews Desk Jul 29, 2026

এফসিআরএ সংশোধনী বিল ইস্যুতে নীরব থাকার অভিযোগ খারিজ মেঘালয়ের শাসকদল এনপিপির

শিলং, ২৯ জুলাই (আইএএনএস): প্রস্তাবিত বিদেশি অনুদান (নিয়ন্ত্রণ) আইন (এফসিআরএ) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে নীরব থাকার অভিযোগ খারিজ…

ByByNews Desk Jul 29, 2026

অসম বন্যা: দিখৌ নদী অববাহিকার জন্য বিশেষ সমন্বিত পুনর্বাসন প্রকল্পের দাবি প্রাক্তন কংগ্রেস বিধায়কের

গুয়াহাটি, ২৯ জুলাই (আইএএনএস): অসমে সাম্প্রতিক বিধ্বংসী বন্যার পরিপ্রেক্ষিতে দিখৌ নদী অববাহিকার জন্য বিশেষ সমন্বিত পুনর্বাসন প্রকল্প চালুর…

ByByNews Desk Jul 29, 2026

অসম বন্যা: ত্রাণ তহবিলে এক মাসের বেতন দান করবেন সব বিধায়ক

গুয়াহাটি, ২৮ জুলাই (আইএএনএস): অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়াতে রাজ্যের সব বিধায়ক তাঁদের এক মাসের বেতন…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top