News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চুড়াইবাড়ি গেইটে ৬০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার, বাজারমূল্য ৬ কোটি টাকা, ধৃত তিন
Image

চুড়াইবাড়ি গেইটে ৬০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার, বাজারমূল্য ৬ কোটি টাকা, ধৃত তিন

ধর্মনগর(ত্রিপুরা), ৬ মে (হি. স.) : চলতি বছরে এখন পর্যন্ত সর্বাধিক নেশা সামগ্রী উদ্ধারে সক্ষম হয়েছে ত্রিপুরা পুলিশ। আজ শনিবার সকাল ছয়টা নাগাদ চুড়াইবাড়ি গেইটে ৬০ হাজার ইয়াবা ট্যাবলেট সহ তিনজনকে আটক করেছে উত্তর ত্রিপুরা পুলিশ। ওই অভিযানে উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী নেতৃত্ব দিয়েছেন। তিনি জানিয়েছেন, উদ্ধার নেশা সামগ্রীর বাজার মূল্য প্রায় ছয় কোটি টাকা।

এদিন তিনি জানান, গোপন সুত্রে খবর পাওয়া গিয়েছিল অসম থেকে ইয়াবা ট্যাবলেট নিয়ে একটি গাড়ি ত্রিপুরায় প্রবেশ করবে। সে মোতাবেক চুড়াইবাড়ি গেইটে কঠোর নজরদারির ব্যবস্থা করা হয়েছিল। সকাল ছয়টা নাগাদ টিআর০১এফ২৯৩৮ নম্বরের বুলেরো গাড়ি আটক করে তাতে তল্লাশি চালানো হয়েছিল। গাড়িতে ৬০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। যার বাজারমূল্য প্রায় ছয় কোটি টাকা হবে।

তিনি বলেন, ধৃত তিনজন শুভঙ্কর দেবনাথ, ইদ্রিস মিয়া এবং রজত পাল সোনামুড়া মহকুমায় ধনপুরের বাসিন্দা বলে পরিচিতি মিলেছে। তিনজনকেই চুড়াইবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে এনডিপিএস মামলা রুজু করা হয়েছে। পুলিশ নেশা সামগ্রী পাচারে ব্যবহৃত গাড়িটিও আটক করে থানায় নিয়ে গেছে, জানান তিনি। 

Releated Posts

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top