News Flash

  • Home
  • প্রধান খবর
  • কোভিড-সংক্রমণ কমে ২,৯৬১; মৃত্যু ১৭ জনের, ভারতে আরোগ্যের হার ৯৮.৭৫ শতাংশ
Image

কোভিড-সংক্রমণ কমে ২,৯৬১; মৃত্যু ১৭ জনের, ভারতে আরোগ্যের হার ৯৮.৭৫ শতাংশ

নয়াদিল্লি, ৬ মে (হি.স.): ভারতে করোনার দৈনিক সংক্ৰমণ নিরন্তর কমছে, নিম্নমুখী মৃত্যুর সংখ্যাও। সুস্থতার হারও ঊর্ধ্বমুখী। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২,৯৬১ জন, এই সময়ে মৃত্যু হয়েছে কোভিড-আক্রান্ত ১৭ জন রোগীর, কেরলেই মৃত্যু হয়েছে ৯ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ৩০,০৪১-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০৭ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। শনিবার সকাল আটটা পর্যন্ত মৃত্যু হয়েছে ৫,৩১,৬৫৯ জনের।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪৪,০৫,৫৫০ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭৫ শতাংশ। বিগত ২৪ ঘন্টায় টিকা পেয়েছেন ০১,১৯৮ জন, মোট করোনার টিকা পেয়েছেন ২২০,৬৬,৭৬,৫৬৩ জন। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৫ মে সারা দিনে ভারতে ১,৩৯,৮১৪ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে।

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top