News Flash

  • Home
  • প্রধান খবর
  • ‘বিএসএফ-এর মদতেই গরু পাচার, ইডি-র চার্জশিটে প্রমাণিত’, তোপ ফিরহাদের
Image

‘বিএসএফ-এর মদতেই গরু পাচার, ইডি-র চার্জশিটে প্রমাণিত’, তোপ ফিরহাদের

কলকাতা, ৫ মে (হি. স.) : ‘বিএসএফের মদতেই গরু পাচার। আমরা এতদিন ধরে যা বলে আসছি, সেটাই ইডির চার্জশিটে প্রমাণিত হয়ে গেল’। গরুপাচার মামলায় শুক্রবার সাংবাদিকদের এই প্রতিক্রিয়া দিলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।

তিনি বলেন, “বিএসএফের যোগসাজশেই গরুপাচার করা হত।’’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকা বিএসএফের বিরুদ্ধে এই দাবি তুলেছে কেন্দ্রীয় সরকারের আরেকটি সংস্থা ইডি। সূত্রের খবর, চার্জশিটে ইডি দাবি করেছে, গরুবোঝাই ট্রাকগুলিকে সিন্ডিকেটের মাধ্যমে একটি টোকেন দেওয়া হত। ইডি-র চার্জশিটে দাবি, কোথাও ট্রাক আটকালে, টোকেন দেখালেই সীমান্তে যাওয়ার সবুজ সংকেত মিলত।
এভাবে নিরাপদ পথের মধ্যে দিয়ে গরুবোঝাই শয়ে শয়ে ট্রাক পৌঁছে যেত ভারত-বাংলাদেশ সীমান্তে।আর এখানেই অনুব্রত মণ্ডলের ভূমিকা ছিল বলে এর আগে একাধিকবার দাবি করেছে সিবিআই ও ইডি।
সূত্রের খবর, চার্জশিটে ইডি-র দাবি করেছে, রাত ১১ থেকে ৩টে, এই ৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশে গরুপাচার হত। এর জন্য মোটা অঙ্কের টাকা পৌঁছত বিএসএফের একাংশের কাছে। মুর্শিদাবাদ সীমান্তে বেশ কয়েকটি জায়গা ঠিক করা ছিল। যেখান দিয়ে নদী পথে বাংলাদেশে গরু পাচার হত।
ভারত-বাংলাদেশ সীমান্তে কীভাবে গরুপাচার করা হত, তা বিস্তারিত নিজেদের চার্জশিটে দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বলা হয়েছে, বাংলাদেশে পাচারের জন্য বীরভূম থেকে গরু গুলিকে ট্রাকে তুলে, তা মুর্শিদাবাদ জেলার ওমরপুরে পাঠানোর দায়িত্ব ছিল এই মামলায় অন্যতম অভিযুক্ত আব্দুল লতিফের ওপর।
ইডির চার্জশিটে দাবি, পাচারের উদ্দেশ্যে রওনা হওয়া গরুবোঝাই ট্রাকের চালকদের কাছে একটি নির্দিষ্ট টোকেন দেওয়া থাকত। রাস্তায় পুলিশ প্রশাসনের তরফে চেকিং হলে সেই সময় সেই টোকেন দেখালেই ছেড়ে দেওয়া হত ট্রাকগুলিকে।

Releated Posts

বিশ্বে উদ্ভাবন ও প্রবৃদ্ধির কেন্দ্র হিসেবে দ্রুত এগোচ্ছে ভারত: ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লাম

নয়াদিল্লি, ৬ মে (আইএএনএস): ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লাম বুধবার ভারতের উত্থানকে “বিশ্বে প্রবৃদ্ধি ও উদ্ভাবনের কেন্দ্র” হিসেবে উল্লেখ…

ByByNews Desk May 6, 2026

বিধানসভার মেয়াদ শেষ আজ, মমতার পদত্যাগ না করা নিয়ে মন্তব্য নয়: রাজ্য নির্বাচন আধিকারিক

কলকাতা, ৬ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর সরকার গঠনের সাংবিধানিক প্রক্রিয়া শুরু হয়েছে। এই পরিস্থিতিতে…

ByByNews Desk May 6, 2026

মমতা বন্দ্যোপাধ্যায় জনসমর্থন হারিয়েছেন, শিগগিরই রাজনৈতিক অস্তিত্ব মুছে যাবে: বিজেপির তীব্র আক্রমণ

নয়াদিল্লি, ৬ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে ঘিরে আক্রমণের তীব্রতা আরও বাড়াল বিজেপি নেতৃত্ব। বুধবার একাধিক বিজেপি…

ByByNews Desk May 6, 2026

পদত্যাগের প্রশ্নই নেই, বাংলার ফলের পর ভারত জোট মজবুত করার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ৫ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ১৫ বছরের শাসনের অবসানের পরও পদত্যাগের সম্ভাবনা সম্পূর্ণভাবে নাকচ করলেন বিদায়ী…

ByByNews Desk May 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top