News Flash

  • Home
  • বিদেশ
  • তুরস্কে হাতাহাতিতে জড়ালেন রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিরা
Image

তুরস্কে হাতাহাতিতে জড়ালেন রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিরা

আঙ্কারা, ৫ মে (হি. স.) : ইউক্রেনের এক সাংসদের হাত থেকে পতাকা কেড়ে নিয়ে মারখেলেন এক উচ্চপদস্থ রুশ আধিকারিক। এমনই ঘটনা ঘটেছে তুরস্কের রাজধানী আঙ্কারায় আয়োজিত হয়েছিল ‘ব্ল্যাক সি নেশনস’ অ্যাসেম্বলিতে। যে ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।

তুরস্কের রাজধানী আঙ্কারায় আয়োজিত হয়েছিল ‘ব্ল্যাক সি নেশনস’ অ্যাসেম্বলি। সেখানেই যোগ দিয়েছিলেন রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিরা। সেখানেই ভিডিও সাক্ষাৎকার দিচ্ছিলেন রুশ প্রতিনিধি। সেখানে পৌঁছে তাঁর সাক্ষাৎকার ঘেঁটে দেওয়ার চেষ্টা করছিলেন ইউক্রেনীয় প্রতিনিধি। এরপরই ঘটে যায় বাকি ঘটনা। পরে ওই সাংসদ নিজের ফেসবুকে ভিডিওটি শেয়ার করে লেখেন, ‘আমাদের পতাকা থেকে থাবা দূরে রাখো, ইউক্রেন থেকে থাবা দূরে রাখো, রাশিয়ান নোংরামি!’ যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি হিন্দুস্থান সমাচার।

সম্প্রতি রাশিয়া দাবি করেছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যা করতে আক্রমণ শানিয়েছিল ইউক্রেন। পালটা, জেলেনস্কি সরকার স্পষ্ট জানিয়েছে এই ঘটনায় তাদের কোনও হাত নেই। রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেব হুমকি দিয়েছেন, ‘এবার জেলেনস্কিকে খতম করা ছাড়া কোনও পথ খোলা নেই।’ এহেন উত্তপ্ত পরিস্থিতিতে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিরা সরাসরি হাতাহাতির ভিডিও ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়।

Releated Posts

শিক্ষায় দুর্বল ফল, অর্থাভাব ও রাজনীতিকরণ: শিশুদের জন্য ব্যর্থ হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা

ঢাকা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): সক্ষমতা ও চরিত্র গঠনের হাতিয়ার হিসেবে শিক্ষাকে কার্যকরভাবে কাজে লাগাতে বাংলাদেশ অনেকটাই ব্যর্থ হয়েছে…

ByByNews Desk Sep 19, 2026

নিরাপত্তা পরিষদে ভারতের ২০২৮-২৯ মেয়াদের প্রার্থিতায় শান্তিরক্ষা অগ্রাধিকার: পি হরিশ

রাষ্ট্রসংঘ, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৮-২৯ মেয়াদে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদের জন্য ভারতের প্রার্থিতায় শান্তিরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে…

ByByNews Desk Sep 19, 2026

ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩, আহত ৬

ম্যানিলা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): ফিলিপাইনের দক্ষিণ কোতাবাতো প্রদেশের বাঙ্গা শহরের বাঙ্গা ন্যাশনাল হাই স্কুলে গুলিচালনার ঘটনায় অন্তত তিনজন নিহত…

ByBySandeep Biswas Sep 18, 2026

বাংলাদেশে গ্যাস সংকটে বাড়ছে ঢাকাবাসীর খরচ, দীর্ঘস্থায়ী ঘাটতিতে নিত্যদিনের দুর্ভোগ

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে তীব্র গ্যাস সংকটের জেরে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা গত দুই থেকে তিন মাস…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top