News Flash

  • Home
  • বিদেশ
  • ফের রক্তাক্ত সার্বিয়া, বন্দুকবাজের গুলিতে মৃত্যু আটজনের
Image

ফের রক্তাক্ত সার্বিয়া, বন্দুকবাজের গুলিতে মৃত্যু আটজনের

বেলগ্রেড, ৫ মে (হি.স.) : ফের রক্তাক্ত সার্বিয়ার মাটি। বৃহস্পতিবার রাজধানী বেলগ্রেডের ৬০ কিলোমিটার দূরের একটি গ্রামে এক বন্দুকবাজের এলোপাতাড়ি গুলিতে প্রাণ হারিয়েছেন আটজন। ঘটনার পরেই গা ঢাকা দিয়েছে আততায়ী। তাকে ধরতে বিশেষ তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। তল্লাশী অভিযানে হেলিকপ্টার, ড্রোনেরও সাহায্য নেওয়া হচ্ছে। এ নিয়ে চলতি সপ্তাহে সার্বিয়ায় দু’দুবার বন্দুকবাজের হামলা চলল। গত বুধবারই বেলগ্রেডের এক স্কুলে সপ্তম শ্রেণির এক ছাত্রের এলোপাতাড়ি গুলিতে আট খুদে পড়ুয়া সহ মোট নয়জন প্রাণ হারিয়েছিল।

শুক্রবার সকালে ‘বিবিসি’ জানিয়েছে, বৃহস্পতিবার রাজধানী বেলগ্রেড থেকে ৬০ কিলোমিটার দূরে দুবোনা গ্রামের একটি পার্কে এক পুলিশ আধিকারিকের সঙ্গে বছর কুড়ির এক তরুণের কথা কাটাকাটি হয়। আর তার পরেই ওই তরুণ গাড়ি চালিয়ে যাওয়ার পথে আচমকাই বন্দুক থেকে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। নির্বিচারে চালানো গুলিতে আটজন ঘটনাস্থলেই মৃত্যুর কোলে লুটিয়ে পড়েন। বেশ কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Releated Posts

শিক্ষায় দুর্বল ফল, অর্থাভাব ও রাজনীতিকরণ: শিশুদের জন্য ব্যর্থ হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা

ঢাকা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): সক্ষমতা ও চরিত্র গঠনের হাতিয়ার হিসেবে শিক্ষাকে কার্যকরভাবে কাজে লাগাতে বাংলাদেশ অনেকটাই ব্যর্থ হয়েছে…

ByByNews Desk Sep 19, 2026

নিরাপত্তা পরিষদে ভারতের ২০২৮-২৯ মেয়াদের প্রার্থিতায় শান্তিরক্ষা অগ্রাধিকার: পি হরিশ

রাষ্ট্রসংঘ, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৮-২৯ মেয়াদে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদের জন্য ভারতের প্রার্থিতায় শান্তিরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে…

ByByNews Desk Sep 19, 2026

ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩, আহত ৬

ম্যানিলা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): ফিলিপাইনের দক্ষিণ কোতাবাতো প্রদেশের বাঙ্গা শহরের বাঙ্গা ন্যাশনাল হাই স্কুলে গুলিচালনার ঘটনায় অন্তত তিনজন নিহত…

ByBySandeep Biswas Sep 18, 2026

বাংলাদেশে গ্যাস সংকটে বাড়ছে ঢাকাবাসীর খরচ, দীর্ঘস্থায়ী ঘাটতিতে নিত্যদিনের দুর্ভোগ

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে তীব্র গ্যাস সংকটের জেরে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা গত দুই থেকে তিন মাস…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top