News Flash

  • Home
  • বিদেশ
  • সার্বিয়ায় গুলিতে ৮ জন নিহতের ঘটনায় এক সন্দেহভাজন গ্রেফতার
Image

সার্বিয়ায় গুলিতে ৮ জন নিহতের ঘটনায় এক সন্দেহভাজন গ্রেফতার

বেলগ্রেড, ৫ মে (হি.স.) : পরপর দু’দিন বন্দুকবাজের হামলায় বিপর্যস্ত সার্বিয়া । বৃহস্পতিবার রাজধানী বেলগ্রেডের কাছে একটি শহরে হামলা চালায় এক বন্দুকবাজ। ঘটনায় ইতিমধ্যেই আটজনের মৃত্যু হয়েছে, গুরুতর জখম হয়েছেন ১০ জন। প্রসঙ্গত, বুধবারেই সার্বিয়ার একটি প্রাথমিক স্কুলে হামলা চালায় এক সপ্তম শ্রেণির পড়ুয়া।

বেলগ্রেডের ৬০ কিলোমিটার দক্ষিণে একটি গ্রামের কাছে চলন্ত একটি গাড়ি থেকে স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি ছোড়ে এক বন্দুকধারী।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সন্দেহভাজন, যিনি ঘটনাস্থল থেকে পালিয়েছিলেন, অনেক খোঁজার পর তাকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে বুধবার বেলগ্রেডে একটি স্কুলে এক কিশোর বন্দুক দিয়ে গুলি করে নয়জনকে হত্যা করে।

শুক্রবার সকালে সার্বিয়ান গণমাধ্যম বলেছে যে, ম্লাদেনোভাক ও দুবোনা গ্রামে যেখানে গুলির ঘটনা ঘটেছে, সেখানে পুলিশের বিশেষ ফোর্স কাজ করছে।

ঘটনাস্থলের এক ছবিতে দেখা যায়, পুলিশ কর্মকর্তারা তল্লাশি চৌকিতে গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছিলেন বন্দুকধারীকে ধরতে। দুবোনার আশপাশে একটি হেলিকপ্টার, ড্রোন ও পুলিশের টহল রাখা হয়েছিল।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ২০ বছর বয়সী এক তরুণ বৃহস্পতিবার সন্ধ্যায় দুবোনা পার্কে পুলিশ কর্মকর্তার সঙ্গে তর্কের পর স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি চালাতে থাকেন।

Releated Posts

শিক্ষায় দুর্বল ফল, অর্থাভাব ও রাজনীতিকরণ: শিশুদের জন্য ব্যর্থ হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা

ঢাকা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): সক্ষমতা ও চরিত্র গঠনের হাতিয়ার হিসেবে শিক্ষাকে কার্যকরভাবে কাজে লাগাতে বাংলাদেশ অনেকটাই ব্যর্থ হয়েছে…

ByByNews Desk Sep 19, 2026

নিরাপত্তা পরিষদে ভারতের ২০২৮-২৯ মেয়াদের প্রার্থিতায় শান্তিরক্ষা অগ্রাধিকার: পি হরিশ

রাষ্ট্রসংঘ, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৮-২৯ মেয়াদে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদের জন্য ভারতের প্রার্থিতায় শান্তিরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে…

ByByNews Desk Sep 19, 2026

ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩, আহত ৬

ম্যানিলা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): ফিলিপাইনের দক্ষিণ কোতাবাতো প্রদেশের বাঙ্গা শহরের বাঙ্গা ন্যাশনাল হাই স্কুলে গুলিচালনার ঘটনায় অন্তত তিনজন নিহত…

ByBySandeep Biswas Sep 18, 2026

বাংলাদেশে গ্যাস সংকটে বাড়ছে ঢাকাবাসীর খরচ, দীর্ঘস্থায়ী ঘাটতিতে নিত্যদিনের দুর্ভোগ

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে তীব্র গ্যাস সংকটের জেরে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা গত দুই থেকে তিন মাস…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top