News Flash

  • Home
  • বিদেশ
  • শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ
Image

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ

ঢাকা, ৫ এপ্রিল (হি. স.) : ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশের রাজধানী ঢাকা। শুক্রবার সকালে ৬টা নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৩। ভূপৃ্ষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। বাংলাদেশের একাধিক জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। তবে ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনার খবর এখনও মেলেনি।

মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, শুক্রবার ভোর ৫ টা ৫৭ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল ঢাকার দোহা উপজেলায়। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎসস্থল ছিল। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৩। মাত্র ২৯ সেকেন্ড স্থায়িত্ব ছিল ভূমিকম্পের।

অন্যদিকে, ইউরোপীয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তরফে জানানো হয়েছে, ৪.৩ মাত্রা নয়, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২। ঢাকা থেকে ১৪ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। ভূমিকম্পের জেরে আজিমপুর, নারায়ণগঞ্জ সহ একাধিক জেলায় কম্পন অনুভূত হয়। আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। ভয়ে অনেকে বাড়ি থেকেও বেরিয়ে আসেন। তবে ভূমিকম্পে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। ভূমিকম্পে হতাহতের কোনও খবর নেই।

Releated Posts

শিক্ষায় দুর্বল ফল, অর্থাভাব ও রাজনীতিকরণ: শিশুদের জন্য ব্যর্থ হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা

ঢাকা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): সক্ষমতা ও চরিত্র গঠনের হাতিয়ার হিসেবে শিক্ষাকে কার্যকরভাবে কাজে লাগাতে বাংলাদেশ অনেকটাই ব্যর্থ হয়েছে…

ByByNews Desk Sep 19, 2026

নিরাপত্তা পরিষদে ভারতের ২০২৮-২৯ মেয়াদের প্রার্থিতায় শান্তিরক্ষা অগ্রাধিকার: পি হরিশ

রাষ্ট্রসংঘ, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৮-২৯ মেয়াদে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদের জন্য ভারতের প্রার্থিতায় শান্তিরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে…

ByByNews Desk Sep 19, 2026

ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩, আহত ৬

ম্যানিলা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): ফিলিপাইনের দক্ষিণ কোতাবাতো প্রদেশের বাঙ্গা শহরের বাঙ্গা ন্যাশনাল হাই স্কুলে গুলিচালনার ঘটনায় অন্তত তিনজন নিহত…

ByBySandeep Biswas Sep 18, 2026

বাংলাদেশে গ্যাস সংকটে বাড়ছে ঢাকাবাসীর খরচ, দীর্ঘস্থায়ী ঘাটতিতে নিত্যদিনের দুর্ভোগ

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে তীব্র গ্যাস সংকটের জেরে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা গত দুই থেকে তিন মাস…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top