News Flash

  • Home
  • বিদেশ
  • বাংলাদেশের সিরাজগঞ্জে লাইনচ্যুত ট্রেন, হতাহতের খবর নেই
Image

বাংলাদেশের সিরাজগঞ্জে লাইনচ্যুত ট্রেন, হতাহতের খবর নেই

ঢাকা, ৫ মে (হি. স.) বাংলাদেশে লাইনচ্যুত মালবাহী ট্রেন । শুক্রবার দেশটির সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও খুলনার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবেই কোনও হতাহতের ঘটনা ঘটেনি ।

শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) মোহাম্মদ আহসান উল্লাহ।
তিনি বলেন, উল্লাপাড়া স্টেশন এলাকায় ওই মালবাহী ট্রেনটি সান্টিং (ঘুরানো) করা হচ্ছিল। এ সময় হঠাৎ ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও খুলনার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ঘটনাস্থলে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা আসছেন। তারপর ট্রেনটি দ্রুত সরানোর ব্যবস্থা করা হবে।

উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. ফেরদৌস হাসান বলেন, খালি ও ভর্তি কয়েকটি মালবাহী ট্রেন স্টেশনে থাকে। সেখান থেকে মালবাহী এই ট্রেনটি ঘুরিয়ে লাইন পরিবর্তন করা হচ্ছিল। এ সময় এর দুটি বগি লাইনচ্যুত হয়। তবে এখন দুই ঘণ্টার মধ্যে কোনো ট্রেন না থাকায় এই মুহূর্তে সমস্যা হচ্ছে না। তবে দ্রুত সরিয়ে ফেলতে না পারলে ট্রেন যোগাযোগ বন্ধ থাকবে। ট্রেনটি উদ্ধারে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Releated Posts

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

‘একপেশে, পক্ষপাতদুষ্ট ও সাজানো’: ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান দলের

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া সাত আওয়ামী লীগ নেতা ও কর্মীর মৃত্যুদণ্ডের রায়…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top