News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরার ছাত্রছাত্রীদের নিরাপত্তা সহ অন্যান্য আনুসঙ্গিক বিষয় গুরুত্ব দিয়ে দেখবেন, রাজ্যের মুখ্যমন্ত্রীকে আশ্বাস মণিপুরের মুখ্যমন্ত্রীর
Image

ত্রিপুরার ছাত্রছাত্রীদের নিরাপত্তা সহ অন্যান্য আনুসঙ্গিক বিষয় গুরুত্ব দিয়ে দেখবেন, রাজ্যের মুখ্যমন্ত্রীকে আশ্বাস মণিপুরের মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৫ মে (হি. স.) : ত্রিপুরার ছাত্রছাত্রীদের নিরাপত্তা সহ অন্যান্য আনুসঙ্গিক বিষয় গুরুত্ব দিয়ে দেখবেন। মণিপুরের মুখ্যমন্ত্রী আজ টেলিফোনে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করেছেন। এদিকে, মণিপুরের ত্রিপুরার ছাত্রছাত্রী মোট ২৫৮ জন সকলেই নিরাপদে আছেন বলে জানিয়েছেন তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব পি কে চক্রবর্তী।


প্রসঙ্গত, মণিপুর হাই কোর্ট মেইতেই সম্প্রদায়কে তফশিলি উপজাতি (এসটি) তালিকায় অন্তর্ভুক্তির জন্য মণিপুর সরকারকে নির্দেশ দিয়েছে। এরই প্রতিবাদে ‘অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন, মণিপুর’-এর উদ্যোগে বুধকাল বিকেলে মণিপুরের উপজাতি সংগঠনগুলি ‘সংহতি মিছিল’-এর আয়োজন করেছিল। কিন্তু বিক্ষোভকারীরা মণিপুরের বুংমুয়ালে বন বিভাগের বিট অফিস পুড়িয়ে দেওয়ার পাশাপাশি কয়েক জায়গায় টায়ার পোড়ানোর মতো বিচ্ছিন্ন ঘটনা সংগঠিত করেছে। কেবল তা-ই নয়, বিক্ষোভকারীরা বেশ কয়েকটি বাড়ি এবং গাড়িতে অগ্নিসংযোগও করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অ্যাকশনে নামে নিরাপত্তা বাহিনী। তখন তাঁদের সঙ্গে সরাসরি সংঘর্ষে লিপ্ত হয় বিক্ষোভকারীরা। তাতে হতাহতের ঘটনা ঘটেছে। গতকাল মণিপুর সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে দেখা মাত্র গুলির আদেশ জারি করেছে।


ত্রিপুরার মুখ্যমন্ত্রী আজ সামাজিক মাধ্যমে বার্তায় জানিয়েছেন, মণিপুরের মুখ্যমন্ত্রী এন. বীরেন সিং-র সাথে টেলিফোনে সেখানকার সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে অবগত হয়েছি। তিনি আশ্বস্ত করেছেন, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং ত্রিপুরার ছাত্রছাত্রীদের নিরাপত্তা সহ অন্যান্য আনুসঙ্গিক বিষয় গুরুত্ব দিয়ে দেখবেন।


এদিকে, আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে ত্রিপুরার তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব পি কে চক্রবর্তী জানিয়েছেন, ত্রিপুরার ছাত্রছাত্রী মোট ২৫৮ জন মণিপুরে নিরাপদে আছেন। তাঁর দাবি, রিমস-এ অধ্যায়ণরত ১৫০ জন, পিজি কোর্সে পাঠরত ৪০ জন, কৃষি মহাবিদ্যালয়ে ৪৮ জন এবং মণিপুর রিজিউনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি-তে পাঠরত ২০ জন ত্রিপুরার ছাত্রছাত্রী সম্পূর্ণ নিরাপদে রয়েছেন।


সাথে তিনি যোগ করেন, মণিপুরের পরিস্থিতির উপর ক্রমাগত নজর রাখা হচ্ছে। আজ মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে সংশ্লিষ্ট সমস্ত দফতরের আধিকারিকদের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। তাঁর দাবি, এখন পর্যন্ত মণিপুর থেকে ত্রিপুরার ছাত্রছাত্রীদের ফিরিয়ে আনার প্রয়োজনীয়তা দেখা দেয়নি। কারণ, সেখানের পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণে আসছে। 

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top