News Flash

Image

নেশা সামগ্রী সহ ধৃত এক


আগরতলা, ৪ মে (হি.স.) : নেশা বিরোধী অভিযানে আবারও সাফল্য পেয়েছে এ ডি নগর থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে এক বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সাথে এক ব্যক্তিকেও আটক করা হয়েছে।

জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোয়েন্দা সূত্রে আজ সকালে এডিনগর থানায় খবর আসে এম বি টিলার বাসিন্দা কৃষ্ণ দেবনাথের বাড়িতে বিপুল পরিমাণ নেশা সামগ্রী মজুত রয়েছে। সেই মোতাবেক পুলিশ কৃষ্ণ দেবনাথের বাড়িতে অভিযান চালিয়েছে। ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ৫ প্যাকেট ইয়াবা টেবলেট সহ বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। সাথে বাড়ির মালিককে আটক করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও জানিয়েছেন, কৃষ্ণ দেবনাথের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে নেশা সামগ্রী বিক্রির অভিযোগ রয়েছে। এ ডি নগর থানার পুলিশ তাঁর বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করছে। 

Releated Posts

ত্রিপুরায় ৭২ ঘণ্টার বনধের ডাক, খোয়াই ও তেলিয়ামুড়ায় সড়ক-রেল অবরোধ

আগরতলা, ১২ জুন : পুনর্বাসন চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে আত্মসমর্পণকারী এনএলএফটি ও এটিটিএফ-এর ডাকা ৭২ ঘন্টার বনধকে ঘিরে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

নীতি আয়োগের গভর্নিং কাউন্সিল বৈঠকে মানবসম্পদ উন্নয়নে ত্রিপুরার অঙ্গীকার পুনর্ব্যক্ত, ‘লক্ষ্য ২০৪৭’-এর রূপরেখা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি, ১১ জুন : নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে অংশ নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা…

ByByReshmi Debnath Jun 11, 2026

(Update) শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত তরুণীর অস্বাভাবিক মৃত্যু,  ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত মনীষা দাসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায়  ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ…

ByByReshmi Debnath Jun 11, 2026

বাইক ও সাইকেলের সংঘর্ষ, আহত দুই

আগরতলা, ১১ জুন: জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন জাতীয় সড়কে বৃহস্পতিবার সকালে একটি মোটরসাইকেল ও সাইকেলের সংঘর্ষে দুই ব্যক্তি…

ByByTaniya Chakraborty Jun 11, 2026
Scroll to Top