News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২৪ ঘন্টার মধ্যে দ্বিতীয় এনকাউন্টার কাশ্মীরে; বারামুল্লায় দুই লস্কর জঙ্গি নিকেশ, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
Image

২৪ ঘন্টার মধ্যে দ্বিতীয় এনকাউন্টার কাশ্মীরে; বারামুল্লায় দুই লস্কর জঙ্গি নিকেশ, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

শ্রীনগর, ৪ মে (হি.স.): কাশ্মীর উপত্যকায় জঙ্গি নিকেশ অভিযানে ফের সাফল্য পেল সুরক্ষা বাহিনী। এবার জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলায় সুরক্ষা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে দুই লস্কর-ই-তৈবা জঙ্গির। এডিজিপি কাশ্মীর বিজয় কুমার জানিয়েছেন, নিহত দুই জঙ্গি লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের সদস্য ছিল ও শোপিয়ানের বাসিন্দা। সন্ত্রাসীদের নাম-শাকির মজিদ নাজার এবং হানান আহমেদ সেহ। দু’জনই ২০২৩ সালের মার্চ মাসে সন্ত্রাসবাদে যোগ দিয়েছিল। প্রসঙ্গত, বিগত ২৪ ঘন্টার মধ্যে কাশ্মীরে এটি দ্বিতীয় এনকাউন্টার। এর আগে বুধবার কাশ্মীরের কুপওয়ারা জেলায় খতম হয়েছিল দুই সন্ত্রাসবাদী।

কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, সন্ত্রাসবাদীদের গতিবিধি সম্পর্কে টের পাওয়ার পর বৃহস্পতিবাবার ভোর থেকে বারামুল্লা জেলার ওয়ানিগাম পায়েন ক্রিরি এলাকায় অভিযান চালায় সুরক্ষা বাহিনী। পুলিশ ও সুরক্ষা বাহিনী চারিদিক থেকে গোটা এলাকা ঘিরে ফেলে। এনকাউন্টার শুরু হলেও, দীর্ঘ গুলির লড়াইয়ের পর দুই জঙ্গি মারা পড়েছে। পুলিশ জানিয়েছে, এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে একটি একে-৪৭ রাইফেল ও একটি পিস্তল-সহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও নিষিদ্ধ সামগ্রী।

Releated Posts

কলকাতার তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ধস, ধ্বংসস্তূপে আটকে পড়ার আশঙ্কা ৫০-৬০ শ্রমিকের

কলকাতা, ২৪ জুন (আইএএনএস): দক্ষিণ কলকাতার তারাতলায় একটি নির্মীয়মাণ গুদামের ছাদ ধসে অন্তত ৫০ থেকে ৬০ জন শ্রমিক…

ByByNews Desk Jun 24, 2026

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠকে ওয়াং ই, ভারত-চিন সহযোগিতা আরও গভীর করার আহ্বান

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সঙ্গে বৈঠক করে ভারত-চিন সম্পর্ক আরও…

ByByNews Desk Jun 24, 2026

ইডব্লিউএস সংরক্ষণ মানেই বেসরকারি কলেজে ফি-ছাড় নয়: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির (ইডব্লিউএস) জন্য সংরক্ষণ থাকলেই বেসরকারি মেডিক্যাল কলেজে ফি-ছাড় পাওয়ার অধিকার তৈরি…

ByByNews Desk Jun 24, 2026

ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে একাধিক বৈঠক শেষ, জানালেন পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিকভাবে লাভজনক দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (বিটিএ) চূড়ান্ত করার লক্ষ্যে ধারাবাহিক…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top