News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ছৈলেংটায় ব্রীজের নিচে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার
Image

ছৈলেংটায় ব্রীজের নিচে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মে৷৷ ধলাই জেলার লংতরাইভ্যালি মহকুমার ছৈলেংটা ব্রীজের নিচ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ মৃতের নাম শান্তি জয় চাকমা৷  বুধবার সকালে ধলাই জেলার লংতরাইভ্যালি মহকুমার ছৈলেংটা ব্রীজের নিচ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ ঘটনার বিবরণে জানা যায় সিআরপিএফ ১৪০ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা বুধবার সকালে ব্রিজের নিচে এক যুবকের দেহ করে থাকতে দেখেন৷ জওয়ানরা সঙ্গে সঙ্গে বিষয়টি বেটেলিয়ানের ইন্সপেক্টর জয়দীপ  গোস্বামীকে জানান৷ ইন্সপেক্টর জয়দেব গোস্বামী সঙ্গে সঙ্গে বিষয়টি স্থানীয় থানার পুলিশকে জানান৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়৷ ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে পুলিশ জানিয়েছে নিহত ব্যক্তির নাম শান্তি জয় চাকমা৷ বাড়ি পার্শবর্তী তিলকপাড়ায়৷ পারিবারিক সূত্রে জানা যায় ওই ব্যক্তি প্রায় সময় নেশা আসক্ত অবস্থায় থাকতো৷ গতকাল রাত আটটা নাগাদ অপর এক ব্যক্তির সঙ্গে বাজারে গিয়েছিল৷ তারপর থেকে আর বাড়িতে ফিরে আসেনি৷ পুলিশের প্রাথমিক আশঙ্কা অতিরিক্ত নেশা করার ফলেই তার মৃত্যু হয়েছে৷ তার নাক মুখ দিয়ে রক্তক্ষরণ হয়েছে বলেও জানা গেছে৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ এদিকে মৃতদেহ উদ্ধারের সংবাদে এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top