News Flash

  • Home
  • দিনের খবর
  • বজবজে ভরদুপুরে প্রকাশ্যে চলল গুলি, গুলিবিদ্ধ এক
Image

বজবজে ভরদুপুরে প্রকাশ্যে চলল গুলি, গুলিবিদ্ধ এক

বজবজ, ৩ মে (হি. স.) : বজবজ ট্রাঙ্ক রোডে কচ বেলতলার মোড়ের কাছেই বুধবার ভরদুপুরে চলল গুলি। ঘটনায় গুরুতর জখম হয়েছেন শেখ হুলতাল নামে এক ব্যক্তি। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় নার্সিং হোম ও পরে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে।

পুলিশ সূত্রের খবর, শেখ আলতাব উদ্দিন (হুলতাল) আলিপুর কোর্ট থেকে পুরানো একটি কেসে সাক্ষী দিয়ে ফিরছিলেন। ট্রেনে করে বজবজ স্টেশনে নেমে বাইক নিয়ে বাড়ি উদ্দেশ্যে যাচ্ছিলেন। মঙ্গলবার দুপুরে বজবজের দিক থেকে চড়িয়ালের দিকে বাইক নিয়ে যাচ্ছিলেন শেখ হুলতাল। ঠিক সেই সময় বাইক নিয়ে দুই দুষ্কৃতি বজবজের দিক থেকে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনায় বাইক নিয়ে লুটিয়ে পড়ে রাস্তার পাশেই‌ আক্রান্ত ব্যক্তি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বজবজ থানার পুলিশ। পুলিশ শেখ হুলতালকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হওয়ায় কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনার পিছনে কে বা কারা জড়িত, সঠিক কি কারণে ওই ব্যক্তিকে গুলি করা হয় সে বিষয়ে তদন্ত শুরু করেছে বজবজ থানার পুলিশ। ঘটনাস্থলে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার অর্ক ব্যানার্জিও ঘটনাস্থলে পৌঁছেছেন।

Releated Posts

নিজের পছন্দের নিরাপত্তারক্ষী পাওয়া সম্ভব নয়: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের অভিযোগ খারিজ করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByNews Desk Jun 18, 2026

অনুপ্রবেশ রোধে সাফল্যের জন্য শুভেন্দু অধিকারী সরকারকে প্রশংসা রাজ্যপালের

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস (আর.এন. রবি হিসেবে উল্লিখিত) বৃহস্পতিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

সমস্তিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩, আহত ৮

পাটনা, ১৮ জুন (আইএএনএস): বিহারের সমস্তিপুর জেলায় বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত আটজন…

ByByNews Desk Jun 18, 2026

কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি

কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top