News Flash

Image

নাম না করে শুভেন্দুকে নিশানা অভিষেকের

উত্তর দিনাজপুর, ১ মে (হি. স.) : শুভেন্দু অধিকারীর তৃণমূলের নবজোয়ার কর্মসূচি নিয়ে খোঁচার পাল্টা তাঁকে ‘তৃণমূলের লক্ষ্মী’ বলে সম্বোধন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম না করে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতাকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের খোঁচা, ‘ও বিজেপিতে যত থাকবে, ততই বিজেপির অবস্থা খারাপ হবে’।

উত্তর দিনাজপুরের করণদিঘির সভামঞ্চ থেকে অভিষেকের খোঁচা, ‘ও তৃণমূলের লক্ষ্মী, ও বিজেপিতে যত থাকবে, ততই বিজেপির অবস্থা খারাপ হবে। এমনিতে শনির দশা চলছিল, ও ঢোকার পর রাহু ও কেতু দুটোর দশাই সংযোজিত হয়েছে। ও যত থাকবে তৃণমূলের লক্ষ্মী, খুব ভাল’। কিছুদিন আগেই নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ও তারপর রাজবংশী যুবককে গুলি করে খুনের অভিযোগে উত্তাল হয়েছিল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ। এদিন করণদিঘির সভার পর হেমতাবাদে এক রাজবংশী বাড়ির দাওয়ায় বসে তাঁদের সঙ্গে কথা বলার পাশাপাশি সন্ধে বেলা তাঁদের সঙ্গে চা খাওয়াতেও যোগ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top