News Flash

  • Home
  • খেলা
  • বিশ্বের এক নম্বর স্পোর্টস হবে আইপিএল: ললিত মোদী
Image

বিশ্বের এক নম্বর স্পোর্টস হবে আইপিএল: ললিত মোদী

লন্ডন, ১ মে (হি.স.) : ২০০৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরুটা ললিত মোদীর হাত ধরেই। তিনি দুর্নীতির অভিযোগে ক্রিকেট থেকে আজীবনের জন্য নিষিদ্ধ হয়েছেন। তা সত্বেও এই ফ্র্যাঞ্চাইজি লিগের প্রতি তার ভালোবাসা এখনও অটুট। তাই আইপিএলের হাজারতম ম্যাচ উপলক্ষে এক বার্তায় এই লিগের উত্তরোত্তর উন্নতি কামনা করেছেন তিনি।

সেই সঙ্গে তিনি বলেন, “ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল যে ক্রিকেটকে এতোটাই বদলে দেবে তা কে ভাবতে পেরেছিল! কিন্তু ক্রিকেটে বৈপ্লবিক পরিবর্তন তো এসেছেই, আইপিএলের হাত ধরে ক্রীড়াজগতের সবচেয়ে অর্থকরি খেলাগুলোর একটায় পরিণত হয়েছে খেলাটি। বর্তমান বিশ্বের সবচেয়ে দামি ও জমকালো ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল। শুধু ক্রিকেটেই নয়, সব ধরণের খেলা মিলিয়েই বিশ্বের দ্বিতীয় দামি আসর এটি।” শিগগিরই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগকে (এনএফএল) ছাড়িয়ে যাবে ক্রিকেটের এই আসর, এমনটাই বিশ্বাস প্রাক্তন সিইও ললিত মোদীর।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top