News Flash

  • Home
  • প্রধান খবর
  • কেজরিওয়ালের বাসভবনের বাইরে বিক্ষোভে বিজেপি, হর্ষবর্ধন বললেন তাঁরা জনগণের অর্থ অপচয় করেছে
Image

কেজরিওয়ালের বাসভবনের বাইরে বিক্ষোভে বিজেপি, হর্ষবর্ধন বললেন তাঁরা জনগণের অর্থ অপচয় করেছে

নয়াদিল্লি, ১ মে (হি.স.): সংস্কার ইস্যুতে দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (আপ) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনের বাইরে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সোমবার সকাল থেকেই কেজরিওয়ালের বাসভবনের বাইরে অনির্দিষ্টকালের জন্য বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে বিজেপি নেতা ও কর্মীরা।

যদি বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা ডাঃ হর্ষবর্ধনও। তিনি কেজরিওয়াল সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেছেন, তাঁরা জনগণের টাকা নষ্ট করছে। হর্ষবর্ধনের কথায়, “আম আদমি পার্টি এবং অরবিন্দ কেজরিওয়াল সর্বদা ইস্যুকে ঘুরিয়ে দেন। মুখ্যমন্ত্রীর বাসভবনের সংস্কার কাজে তাঁরা ৪৫ কোটি টাকা খরচ করেছে। তাঁরা জনগণের অর্থ অপচয় করেছে এবং তাঁদের জবাব দিতে হবে। আমাদের কর্মীরা এই প্রতিবাদ সংগঠিত করেছে এবং তা অব্যাহত থাকবে। উপ-রাজ্যপালও বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।”

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top