News Flash

Image

রাজভবনে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান

আগরতলা, ৩০ এপ্রিল(হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর “মন কি বাত” এর ১০০তম পর্ব উদযাপন করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রক আগরতলার রাজভবনে একটি লাইভ স্ক্রিনিংয়ের আয়োজন করেছে।

তথ্য মন্ত্রকের অধীনস্থ আগরতলার মিডিয়া ইউনিটগুলি প্রধানমন্ত্রী মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের জনপ্রিয় রেডিও অনুষ্ঠানের এই বিশেষ প্রদর্শনীটির আয়োজন করেছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্য এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা।

অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও, ‘মন কি বাত’-এর ১০০তম পর্বের এই বিশেষ স্ক্রিনিংয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা রাজ্যের বিভিন্ন স্থান থেকে আসা ব্যক্তিদের সম্বর্ধনা দিয়েছেন যাদের কাজকর্ম ইতোপূর্বে মন কি বাত- এর বিভিন্ন এপিসোডে প্রশংসিত হয়েছে৷

মুখ্যমন্ত্রী জিমন্যাস্ট দীপা কর্মকার এবং বিশিষ্ট সমাজকর্মী বিক্রম বাহাদুর জমাতিয়া সহ ত্রিপুরার পদ্মশ্রী পুরষ্কারপ্রাপ্তদেরও সম্মানিত করেছেন৷
‘মন কি বাত’ অনুষ্ঠানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা বলেন, ” প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনার জন্য আমরা প্রতি মাসের শেষ রবিবারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি। নব্বইয়ের দশকে আমরা যেভাবে রামায়ণ ও মহাভারতের জন্য অপেক্ষা করতাম, ঠিক সেভাবেই আমাদের দেশের মানুষ অধীর আগ্রহে ‘মন কি বাত’ শোনার জন্য অপেক্ষা করেন। ত্রিপুরার প্রায় ১৫১৫টি স্থানে মানুষ আজ প্রধানমন্ত্রী মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠান শুনেছেন। মুখ্যমন্ত্রী বলেন, তিনি মন কি বাত-এ কখনই রাজনীতির সাথে সম্পর্কিত কোনও বিষয়ে কথা বলেন না, কিন্তু সাধারণ মানুষের উদ্ভাবনী ধারণা এবং তাদের সাফল্যের গল্পগুলি তুলে ধরেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ‘মন কি বাত’ অনুষ্ঠানের মাধ্যমে আমাদের ত্রিপুরা সম্পর্কিত অনেক কিছুও তুলে ধরেছেন যেগুলি সম্পর্কে আমরাও অবগত ছিলাম না। মুখ্যমন্ত্রী বলেন, মধ্যপ্রদেশ বা অন্যান্য রাজ্যে কী ঘটছে তা আমরা জানি না, কিন্তু প্রধানমন্ত্রী মোদী এই সমস্ত উদ্ভাবনী বিষয়গুলি আমাদের সামনে তুলে ধরছেন।

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী মোদী বলছিলেন যে তিনি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন তিনি প্রতিদিন সাধারণ মানুষের সাথে যোগাযোগ রাখতেন৷ কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি নিজেকে সাধারণ মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন ভাবতে শুরু করেছিলেন। সাধারণ মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য তিনি তখন ‘মন কি বাত’ চালু করেন।” মুখ্যমন্ত্রী বলেন, “ আমি বিশ্বাস করি, ‘মন কি বাত’-এর মাধ্যমে তিনি যেভাবে সাধারণ মানুষের সঙ্গে যুক্ত ছিলেন, তা তাঁর মুখ্যমন্ত্রীর আমলে সম্ভব হয়নি।” তিনি বলেন, “আমি জানি না, প্রধানমন্ত্রী মোদীর মতো বিশ্বের অন্য কোনও নেতা ‘মন কি বাত’-এর মতো অনুষ্ঠানের আয়োজন করে সাধারণ মানুষের সঙ্গে যুক্ত হচ্ছেন কি না। এখন গোটা বিশ্ব প্রধানমন্ত্রী মোদীকে সর্বশ্রেষ্ঠ নেতা হিসাবে স্বীকৃতি দিয়েছে এবং এটি সত্যিই আমাদের জন্য একটি আনন্দের মুহূর্ত।”

পরে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা রাজভবনে তথ্য ও সম্প্রচার মন্ত্রক আয়োজিত ‘মন কি বাত’-এর ১০০তম পর্বের একটি প্রদর্শনীও পরিদর্শন করেছেন।

Releated Posts

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026

‘ভোট চুরি, আইন চুরি, প্রতিষ্ঠান চুরি’: জ্ঞানেশের পদত্যাগ দাবি রাহুলের

অভিজিৎ রায় চৌধুরী, নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ দাবি করলেন লোকসভার বিরোধী…

ByByReshmi Debnath Sep 24, 2026

রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার সারা রাজ্যেই আরোগ্য মন্দির গড়ে…

ByByReshmi Debnath Sep 24, 2026

অব্যবহৃত চা-বাগানের জমি শিল্প ও পর্যটন প্রকল্পে ব্যবহারের পরিকল্পনা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: ত্রিপুরায় চা চাষের জন্য বরাদ্দ করা হলেও বর্তমানে অব্যবহৃত জমি শিল্প ও পর্যটন প্রকল্পের জন্য…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top