News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াইয়ে ছেয়ে গেছে মেয়াদোত্তির্ণ ওষুধ, অল্পেতে প্রাণে বাঁচল মুমুর্ষ শিশু
Image

খোয়াইয়ে ছেয়ে গেছে মেয়াদোত্তির্ণ ওষুধ, অল্পেতে প্রাণে বাঁচল মুমুর্ষ শিশু

Expired Medicineনিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৯ মার্চ৷৷ খোয়াই জেলা হাসপাতালের দুই পুরুষ সেবকের সচেতনতায় প্রাণ বাঁচল আড়াই মাসের এক শিশু কন্যার৷ হাসপাতালের সেবকের সামান্যতম অন্যমনস্ক হলেই ঘটে যেত দুর্ঘটনা৷ মুমূর্ষ এক আড়াই মাসের শিশু কন্যার জন্য ইনজেকশান কিনে আনতে গেলে ওষুধ এর দোকান মালিক শিশুর মায়ের হাতে ধরিয়ে দেয় মেয়াদ উত্তীর্ণ ইনজেকশান৷  যা ঐ শিশুর  শরীরে প্রবেশ করলে তার জীবনদীপও চিরতরে নিভে যেত৷ খোয়াই শহরের কিছু কিছু ওষুধ ব্যবসায়ী মেয়াদ উত্তীর্ণ ওষুধ হাসপাতালের জরুরি পরিষেবা নিতে আনা রোগীর আত্মীয় পরিজনদের কাছে বিক্রি করে দিচ্ছে৷ ব্যবসায়ীরা নিজেরাই খবর রাখেন না কোন ওষুধ কবে মেয়াদ পেরিয়ে যাচ্ছে৷ বাজার থেকে কিনে আনা ওষুধ হাসপাতালের যুবকরা ভুলবশত যাচাই না করে রোগীর শরীরে পুশ করে দিলেই বিপদ হয়ে যেত৷ খোয়াইয়ের ওষুধ এর দোকানগুলিতে কি পরিমাণ  মেয়াদ উত্তীর্ণ ওষুধ মজুত রয়েছে তার কোন তদারকি হয় না৷ ঐ সমস্ত ওষুধ সেবন  করে বা পুশ করে কোন দুর্ঘটনা ঘটে গেলে পর মুহূর্তে ওষুধ বিক্রেতা সরাসরি অস্বীকার করেন৷ তিনি তা বিক্রি করেননি বলে৷ যেহেতু খোয়াইতে মেমো কেটে ওষুধ বিক্রির প্রথা চালু নেই সেহেতু মেয়াদ পেরিয়ে যাওয়া জীবনদায়ী ওষুধ বিক্রি এখনো খোয়াইতে জারি আছে৷ মঙ্গলবার বিকেল সন্তান মৌ  গোয়ালকে হাসপাতালে নিয়ে আসেন মুমূর্ষ  অবস্থায় সিশুটি নিমোনিয়া রোগে আক্রান্ত হয়ে আসে৷ শিশুটিকে পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসক কিছু ওষুধ লিখে দেন দ্রুত কিনে নিয়ে আনার জন্য৷  চিকিৎসকের লিখা ওষুধগুলির মধ্যে সিএলওভিএএম-১৫০ একটি ইনজেকশানও রয়েছে৷ শিশুটির মা হাসপাতাল সংলগ্ণ একটি ওষুধের দোকান থেকে ওষুধ  কিনে  নিয়ে আনার পর হাসপাতালের দুই পুরুষ সেবক জরুরি ভিত্তিতে সিএলএভিএএম এর পাউডারটি ফেব্রুয়ারি ২০১৬ তেই মেয়াদ পেরিয়ে গেছে৷ সঙ্গে সঙ্গেই তারা দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ করেন এবং পরে মুমূর্ষ শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করেন৷ এই ঘটনায় জনসাধারণের মধ্যে তীব্র ক্ষোভ ছড়ায় ঐ ওষুধ ব্যবসায়ীদের উপর৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top