News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বর্তমান প্রজন্মই ত্রিপুরার ভবিষ্যৎ নির্মাণে অগ্রণী ভূমিকা নেবে : মুখ্যমন্ত্রী
Image

বর্তমান প্রজন্মই ত্রিপুরার ভবিষ্যৎ নির্মাণে অগ্রণী ভূমিকা নেবে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ এপ্রিল (হি.স.) : বর্তমান প্রজন্মই ত্রিপুরার ভবিষ্যৎ নির্মাণে অগ্রণী ভূমিকা নেবে। তাঁদের দক্ষতা এবং অভিনবত্বের মাধ্যমেই বিভিন্ন ক্ষেত্রে ত্রিপুরার মুখ উজ্জ্বল হবে। তাই ছাত্র-ছাত্রীদের‌ গুনগত শিক্ষা প্রদানের জন্য সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে বর্তমান ত্রিপুরা সরকার। আজ  রবীন্দ্র শতবার্ষিকী ভবনে স্কুল স্টুডেন্টস ২০২২-এর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা:) মানিক সাহা।

সাথে তিনি যোগ করেন, গত পাঁচ বছরে ত্রিপুরায় ছাত্রছাত্রীদের পাশের হার অনেকাংশে বেড়েছে। ২০১৮ সালে উচ্চমাধ্যমিকে পাশের হার ছিল ৭০.৫৮ শতাংশ। তা ২০২২ সালে বেড়ে দাঁড়িয়েছে ৯৭.৪৫ শতাংশ। তেমনি, ২০১৮ সালে জনজাতিদের পাশের হার ছিল ৬৪.১৮ শতাংশ। তা ২০২২ সালে বেড়ে দাঁড়িয়েছে ৯৬.৫৩ শতাংশ।

তাঁর দাবি, উচ্চমাধ্যমিকের পাশাপাশি মাধ্যমিক পরীক্ষায় পাশের হারও বৃদ্ধি পেয়েছে। ২০১৮ সালে মাধ্যমিকে পাশের হার ছিল ৫২ শতাংশ। ২০২২ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৯১.০২ শতাংশ। তেমনি জনজাতিদের পাশের হার ছিল ৩৭.৩০ শতাংশ। তা 2022 সালে বেড়ে দাঁড়িয়েছে ৮৬.৫৫ শতাংশ।

তাঁর মতে, ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি খেলাধূলা এবং রাষ্ট্রভাবনার জন্য আকৃষ্ট করতে হবে। এদিন, মুখ্যমন্ত্রীর হাতে ২৫টি বিভিন্ন বিষয়ে উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক স্তরে ভালো ফলাফল করার জন্য মোট ২০২ জন ছাত্রছাত্রীদের আই প্যাড ও শংসাপত্র প্রদান করা হয়েছে।

Releated Posts

জমি-সম্পত্তির বিরোধে রক্তাক্ত কৈলাসহর, মৃত দুই ভাই, গুরুতর জখম এক

কৈলাসহর, ২০ জুন : ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার ফুলতলী গ্রাম পঞ্চায়েত এলাকায় জমি-সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

কলকাতা বিমানবন্দরে ইন্ডিগোর বিমানে বজ্রাঘাত, অল্পেতে রক্ষা আগরতলাগামী ১৪১ যাত্রী

আগরতলা, ২০ জুন: কলকাতা বিমানবন্দর থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতির সময় ইন্ডিগোর একটি বিমানে বজ্রাঘাতের ঘটনা ঘটেছে।…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

জামাইষষ্ঠীতে লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভক্তদের ঢল, সন্তানের মঙ্গল কামনায় প্রার্থনায় মায়েরা

আগরতলা, ২০ জুন : আজ শুভ জামাইষষ্ঠী উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আগরতলার ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভগবানের আশীর্বাদ…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা: এম এ বেবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা। বিভাজনের রাজনীতি করে জনগণের প্রকৃত সমস্যাগুলি…

ByByReshmi Debnath Jun 19, 2026
Scroll to Top