News Flash

  • Home
  • দিনের খবর
  • কালিয়াগঞ্জে ছাত্রী মৃত্যুতে রিপোর্ট তলব হাই কোর্টের
Image

কালিয়াগঞ্জে ছাত্রী মৃত্যুতে রিপোর্ট তলব হাই কোর্টের


কলকাতা, ২৭ এপ্রিল (হি স)। কালিয়াগঞ্জে ছাত্রীকে ‘ধর্ষণ করে খুনে’র অভিযোগ মামলায় রাজ্যের রিপোর্ট তলব করলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। আগামী মঙ্গলবারের মধ্যে রিপোর্ট জমা করতে হবে রাজ্যকে। এখনও পর্যন্ত রাজ্য প্রশাসন কী কী পদক্ষেপ করেছে, তা বিস্তারিতভাবে আদালতকে জানাতে হবে।

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে আদিবাসী কিশোরীকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। সেই মামলায় সিবিআই তদন্ত ও পরিবারকে নিরাপত্তার দেওয়ার দাবি কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়। সেই শুনানিতে এদিন রাজ্যের তরফে জানানো হয়, কিশোরীর দেহে বিষক্রিয়া হয়েছে, কিন্তু ধর্ষণের কোনও প্রমাণ পাওয়া যায়নি। যে কিশোর নিখোঁজ হয়েছিল সে থানায় এসে আত্মসমর্পণ করেছে। তাকে গ্রেফতার করা হয়েছে।

দেহ নিয়ে যাওয়ার প্রক্রিয়ায় পুলিশের ভুল স্বীকার করে নিয়েছে রাজ্য। ৪ পুলিশ কর্মীকে যে সাসপেন্ড করা হয়েছে তাও আদালতে জানিয়েছে রাজ্য সরকার। এদিকে পরিবারের দাবি, তাঁদের মেয়ের দ্বিতীয়বার ময়নাতদন্ত হোক। রোজ হুমকি দেওয়া হচ্ছে তাই পরিবারের নিরাপত্তার দাবি জানিয়েছে পরিবার।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top