News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্বামীকে নৃশংসভাবে খুন করে আত্মসমর্পণ স্ত্রীর

স্বামীকে নৃশংসভাবে খুন করে আত্মসমর্পণ স্ত্রীর

আগরতলা, ২৭ এপ্রিল (হি.স.) : ধারালো অস্ত্র দিয়ে স্বামীকে নৃশংসভাবে খুন করেছেন স্ত্রী। এরপর তিনি থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন তিনি। ওই ঘটনায় গোমতী জেলায় অমরপুর বীরগঞ্জ থানাধীন কাশিপদ কলোনিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে বীরগঞ্জ থানার পুলিশ ও ফরেন্সিক টিম।

এ–বিষয়ে জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, কাশিপদ কলোনির বাসিন্দা ছিলেন স্বামী প্রেমগুরু জমাতিয়া(৬০) ও স্ত্রী কাজল কন্যা জমাতিয়া। বৃহস্পতিবার তাঁদের মধ্যে পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে ঝগড়া শুরু হয়েছিল। ঝগড়ার মাত্রা বেড়ে যাওয়ায় স্ত্রী ধারালো দা দিয়ে স্বামীর গলাতে কোপ বসিয়ে দেন। ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন প্রেম গুরু জামাতিয়া। ওই ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয় মানুষ বীরগঞ্জ থানায় খবর পাঠান। খবর পেয়ে পুলিশ সহ ফরেন্সি টিম ঘটনাস্থলে ছুটে গেছে।

তিনি আরও জানিয়েছেন, স্বামীকে খুন করার পর স্ত্রী কাজল কন্যা জমাতিয়া বীরগঞ্জ থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 

Releated Posts

বামুটিয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হেনস্থার অভিযোগে সরব সুদীপ রায় বর্মন

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: বামুটিয়ার কালিটিলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের গাড়িবহরে হামলার অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ…

ByByReshmi Debnath Sep 27, 2026

মানিক সরকারকে ঘিরে বামুটিয়ার কালীবাজারে উত্তেজনা, কালো পতাকা নিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বামুটিয়া বিধানসভা কেন্দ্রের কালীবাজার এলাকা। রবিবার সিপিআইএমের…

ByByReshmi Debnath Sep 27, 2026

আমতলীর বৈষ্ণবটিলায় ১৩৮তম ‘মন কি বাত’, অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা: দেশবাসীর ভাবনা, উপলব্ধি ও ইতিবাচক উদ্যোগকে তুলে ধরার অন্যতম জনপ্রিয় মঞ্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসিক ‘মন কি…

ByByReshmi Debnath Sep 27, 2026

রাত পোহালেই ভিলেজ কমিটির নির্বাচন, আমবাসায় ভোটকেন্দ্রের উদ্যেশ্যে রওনা ভোটকর্মীরা

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: রাত পোহালেই রাজ্যে ভিলেজ কমিটির নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে রবিবার সকাল থেকেই নিজ নিজ ভোটকেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top