News Flash

  • Home
  • দেশ
  • বিজেপির রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে অংশ নেবেন ঋতুপর্ণা, আসছেন শাহ
Image

বিজেপির রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে অংশ নেবেন ঋতুপর্ণা, আসছেন শাহ

কলকাতা, ২৪ এপ্রিল (হি. স.) : আগামী ২৫ বৈশাখ কলকাতায় বিজেপির রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানে যোগ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সায়েন্স সিটি অডিটোরিয়ামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে গেরুয়া শিবির। ওই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও। সেখানে নৃত্য পরিবেশন করতে পারেন তিনি। এমনই খবর বিজেপি সূত্রে।

৮ মার্চ বঙ্গ সফরে আসছেন অমিত শাহ। ওই দিন মুর্শিদাবাদে সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ৯ মে অর্থাৎ ২৫ বৈশাখ, কবিগুরুর জন্মবার্ষিকীতে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি যাবেন শাহ। সন্ধ্যায় সায়েন্স সিটি অডিটোরিয়ামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। ২৫ বৈশাখের অনুষ্ঠানের প্রধান আয়োজক ‘খোলা হাওয়া’।

এই সংগঠনটি তৈরি করেছিলেন বিজেপির প্রাক্তন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। সেখানেও হাজির থাকবেন শাহ, অনুষ্ঠানের অন্যতম প্রধান বক্তা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। থাকবেন স্বপন দাশগুপ্তও। অনুষ্ঠানে ঋতুপর্ণা ছাড়াও অংশ নেবেন তনুশ্রী শংকর, সোমলতা আচার্যও। ৯ মে বিকেল ৫টা থেকে এই অনুষ্ঠানটি শুরু হবে। নাচে গানে জাঁকজমকপূর্ণ সন্ধ্যার সাক্ষী থাকবে শহর।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top