News Flash

  • Home
  • খেলা
  • জয়ের খোঁজে আজ মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স
Image

জয়ের খোঁজে আজ মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স

কলকাতা, ২৩ এপ্রিল(হি.স.) : আজ জয়ের খোঁজে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। ইডেন ম্যাচটি হবে সন্ধ্যা ৭.৩০মি:।

খুব বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে কেকেআর। দুই ম্যাচ জয়ের পর হেরেছে পরপর তিনটি ম্যাচ।
অন্যদিকে মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস রয়েছে দুর্দান্ত ছন্দে। একটি পরিবর্তন আসতে পারে কলকাতা শিবিরে। কুলওয়াত খেজরুলিয়ার স্থানে জায়গা হতে পারে শার্দূল ঠাকুরের। ইমপেক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামতে পারেন ভেঙ্কটেশ আইয়ার। জয়ের ছন্দে থাকা চেন্নাই মাঠে নামতে পারে অপরিবর্তিত একাদশ নিয়ে।

এদিকে আইপিএলে অভিষেক ম্যাচে কঠিন অভিজ্ঞতা হয়েছে টাইগার ক্রিকেটার লিটনের। ব্যাট হাতে ব্যর্থতার পর বাজে উইকেটকিপিংয়ে সবাইকে করেছেন হতাশ। ৪ বলে ৪ রান নিয়ে আউট হওয়ার পর উইকেটকিপিংয়ে ক্যাচের সঙ্গে মিস করেছেন দুটি স্টাম্পিং। এরপর সমর্থকদের মধ্যে ধ্বনি উঠেছে ‘গো ব্যাক’ লিটন।
তবে কলকাতার ওপেনিং সমস্যার সমাধানে লিটনকে আরেকটি সুযোগ দিতে পারে টিম ম্যানেজমেন্ট। কারণ, তার জায়গায় খেলা আফগান ব্যাটার রহমানউল্লাহ গুরবাজও নিজের শেষ তিন ম্যাচে ছিলেন ব্যর্থ। জেসন রয়ের সঙ্গে ইনিংস উদ্বোধনে চেন্নাইয়ের বিপক্ষেও তাই লিটনের থাকার সম্ভাবনাটা বেশি।

কলকাতার সম্ভাব্য একাদশ:
ভেঙ্কটেশ আইয়ার, লিটন দাস, জেসন রয়, সুনীল নারিন, নীতিশ রানা, রিংকু সিং, মানদীপ সিং, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, উমেশ যাদব ও শার্দূল ঠাকুর।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top