News Flash

  • Home
  • বিদেশ
  • রাশিয়ার শহরে গুলি ছুড়লো রুশ যুদ্ধবিমান
Image

রাশিয়ার শহরে গুলি ছুড়লো রুশ যুদ্ধবিমান

মস্কো, ২১ এপ্রিল (হি. স.) : ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার শহর বেলগোরোডে বৃহস্পতিবার একটি রুশ যুদ্ধবিমান ভুলবশত গুলি ছুড়েছে। এতে সেখানে একটি বিস্ফোরণ ঘটেছে। কিছু ভবনও ক্ষতিগ্রস্থ হয়েছে। আঞ্চলিক গভর্নর এ ঘটনায় দুই মহিলার আহত হয়েছেন বলে জানিয়েছেন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘একটি সুখোই এসইউ-৩৪ যুদ্ধবিমান বেলগোরোড শহরের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় দুর্ঘটনাক্রমে বিমানের গোলাবারুদ নিঃসরণ হয়েছে। ’ তবে এ ঘটনায় কী ধরনের অস্ত্র জড়িত ছিল তা উল্লেখ করা হয়নি। মন্ত্রণালয় বলেছে, এ ঘটনায় ওই এলাকার কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

এদিকে, বেলগোরোড অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ জরুরি অবস্থা ঘোষণা করে টেলিগ্রামে বলেছেন, ওই এলাকার একটি প্রধান রাস্তায় একটি ৬৫ ফুট গর্ত তৈরি হয়েছে। এছাড়া চারটি গাড়ি ও চারটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে।

Releated Posts

শিক্ষায় দুর্বল ফল, অর্থাভাব ও রাজনীতিকরণ: শিশুদের জন্য ব্যর্থ হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা

ঢাকা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): সক্ষমতা ও চরিত্র গঠনের হাতিয়ার হিসেবে শিক্ষাকে কার্যকরভাবে কাজে লাগাতে বাংলাদেশ অনেকটাই ব্যর্থ হয়েছে…

ByByNews Desk Sep 19, 2026

নিরাপত্তা পরিষদে ভারতের ২০২৮-২৯ মেয়াদের প্রার্থিতায় শান্তিরক্ষা অগ্রাধিকার: পি হরিশ

রাষ্ট্রসংঘ, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৮-২৯ মেয়াদে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদের জন্য ভারতের প্রার্থিতায় শান্তিরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে…

ByByNews Desk Sep 19, 2026

ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩, আহত ৬

ম্যানিলা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): ফিলিপাইনের দক্ষিণ কোতাবাতো প্রদেশের বাঙ্গা শহরের বাঙ্গা ন্যাশনাল হাই স্কুলে গুলিচালনার ঘটনায় অন্তত তিনজন নিহত…

ByBySandeep Biswas Sep 18, 2026

বাংলাদেশে গ্যাস সংকটে বাড়ছে ঢাকাবাসীর খরচ, দীর্ঘস্থায়ী ঘাটতিতে নিত্যদিনের দুর্ভোগ

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে তীব্র গ্যাস সংকটের জেরে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা গত দুই থেকে তিন মাস…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top