News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পেচারথল, ধর্মনগর ও কৈলাসহর রেল সংযোগ দ্রুত স্থাপনের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী : পরিবহণ মন্ত্রী
Image

পেচারথল, ধর্মনগর ও কৈলাসহর রেল সংযোগ দ্রুত স্থাপনের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী : পরিবহণ মন্ত্রী

আগরতলা ,২১ এপ্রিল (হি.স.): পেচারথল, ধর্মনগর ও কৈলাসহর রেল সংযোগ স্থাপনে দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শুক্রবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন ত্রিপুরার পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী। তারঁ দাবি, এই রেলপথ নির্মাণ প্রকল্পে কেন্দ্র ১৮৫৫ কোটি টাকা রেলওয়ে বোর্ডের কাছে পাঠিয়েছে। সাথে তিনি যোগ করেন, আগরতলা রেলওয়ে স্টেশনকে আন্তর্জাতিকমানে রূপান্তরে ভিত্তি প্রস্থর স্থাপনে আসছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

এদিন সুশান্ত চৌধুরী আশা প্রকাশ করে বলেন, আগরতলা রেলওয়ে স্টেশনকে আন্তর্জাতিক মানের রূপান্তর করার জন্য জুলাই মাসে কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রাজ্য সফর করবেন। ওই সফরে তিনি আগরতলা রেলওয়ে স্টেশনের আন্তর্জাতিকমানে রূপান্তরের ভিত্তি প্রস্থর স্থাপন করবেন।

পরিবহণ মন্ত্রী বলেন, বাধারঘাটে আগরতলা রেলওয়ে স্টেশনে এসকেলেটর সহ অত্যাধুনিক সুবিধা যুক্ত করে আন্তর্জাতিক মানে রূপান্তরের জন্য কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। এ–সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট কনসালটেন্সি ফার্ম এবং নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে(এনএফআর) তত্ত্বাবধানে ২৪ লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে। সাথে তিনি যোগ করেন,  বিলোনিয়া থেকে ফেনী পর্যন্ত রেললাইন নির্মাণের বিষয়েও রেল মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।

এদিন পরিবহণ মন্ত্রী দাবি করেন, আগরতলা-আখাউড়া নতুন রেল সংযোগ প্রকল্পের নির্মাণ কাজ আগামী সেপ্টেম্বরের মধ্যে সমাপ্ত হবে এবং বাংলাদেশের মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে ব্যবসা-বাণিজ্যের দ্বার খুলবে।

এদিন তিনি কটাক্ষ করে বলেন, সিপিএমের নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকারের শাসনব্যবস্থায়  সাধারণ মানুষকে সর্বদা বোকা বানানো হয়েছিল। তাঁরা দাবি করেছিলেন, কেন্দ্রীয় সরকার বারবার দাবি জানানো সত্ত্বেও ত্রিপুরাকে বঞ্চিত করা হচ্ছে। কিন্তু বর্তমান সরকারের আমলে আন্দোলনের প্রয়োজন হয়নি।

তাঁর দাবি, পেচারথাল, ধর্মনগর ও কৈলাশহরের মধ্যে রেল সংযোগ স্থাপনে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং বর্তমান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডঃ মানিক সাহা আন্তরিকতার সাথে কেন্দ্রীয় রেলমন্ত্রীকে চিঠি লিখেছিলেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেলের আধিকারিকদের অবিলম্বে ওই কাজ ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন। রেলপথ নির্মাণে সমীক্ষা সমাপ্ত হওয়ার পথে এবং এই প্রকল্পের জন্য ১৮৫৫ কোটি টাকা রেলওয়ে বোর্ডের কাছে পাঠানো হয়েছে, janan তিনি।

Releated Posts

মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট: মনীষার মৃত্যুর ঘটনায় বিস্ফোরক মন্তব্য বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: বরাবরের মতোই মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট। শান্তিনিকেতনের মহিলা কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায়…

ByByReshmi Debnath Jun 17, 2026

আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুন: আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে, আর আধ্যাত্মিক চেতনা সমাজকে সঠিক পথের দিশা দেখায়।…

ByByReshmi Debnath Jun 17, 2026

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top