ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল।। কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত। ২০ এপ্রিল, বৃহস্পতিবার দুই মাঠে, দুই বেলায়, দুটি করে চারটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সমীরণ চক্রবর্তী স্মৃতি ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ হবে যথাক্রমে ২২ ও ২৫ এপ্রিল। ইতোমধ্যে আজ, মঙ্গলবার টুর্নামেন্টের গ্রুপ লীগ পর্যায়ের ৪২ টি ম্যাচ আজ শেষ হয়েছে। লীগ পর্যায়ের দুটি গ্রুপ থেকে চারটি করে আটটি দল কোয়ার্টার ফাইনালে খেলবে। ২০ এপ্রিল এমবিবি স্টেডিয়ামে সকাল ন’টায় গ্রুপ-এ চ্যাম্পিয়ন স্ফুলিঙ্গ ক্লাব খেলবে গ্রুপ-বি থেকে চতুর্থ স্থান অর্জনকারী ওল্ড প্লে সেন্টার বা ওপিসি-র বিরুদ্ধে। একই স্টেডিয়ামে দুপুর সোয়া একটায় গ্রুপ-বি চ্যাম্পিয়ন ইউনাইটেড ফ্রেন্ডস খেলবে বি-গ্রুপের চতুর্থ স্থান অর্জনকারী চলমান সংঘের বিরুদ্ধে। নরসিংগড়ে পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে সকাল ন’টায় গ্রুপ বি-তে দ্বিতীয় শীর্ষে থাকা জয়নগর ক্রিকেট ক্লাব (জেসিসি) খেলবে গ্রুপ এ-র তৃতীয় শীর্ষ স্থানাধিকারী ব্লাডমাউথ ক্লাবের বিরুদ্ধে। একই গ্রাউন্ডে দুপুর ১টায় গ্রুপ -এ থেকে দ্বিতীয় শীর্ষে থাকা কসমোপলিটন ক্লাব ও গ্রুপ বি-তে তৃতীয় স্থানাধিকারী বনমালীপুর ক্রিকেট ক্লাব (বিসিসি) পরস্পরের মুখোমুখি হবে।

সমীরণ স্মৃতি ঘরোয়া টি-টোয়েন্টি ৪টি কোয়ার্টার ফাইনাল ম্যাচ কাল
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

















