News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-‌১৫ রাজ্য ক্রিকেটের দুটি সেমিফাইনাল আজ
Image

অনূর্ধ্ব-‌১৫ রাজ্য ক্রিকেটের দুটি সেমিফাইনাল আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল।।দুটি সেমিফাইনাল ম্যাচ আজ। রাজ্য অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটের। নরসিংগড় পঞ্চায়েত মাঠে শক্তিশালী সদর ‘‌এ’ খেলবে লংতরাইভ্যালির বিরুদ্ধে এবং মোহনপুর স্কুল মাঠে সদর ‘‌বি’ খেলবে শান্তিরবাজার মহকুমার বিরুদ্ধে।‌‌ শক্তির বিচারে শুভ্র পালের সদর ‘‌এ’ এবং বিশ্বজিৎ দেবের সদর ‘‌বি’ এগিয়ে থেকেই সেমিপাইনালে মাঠে নামবে। তবে দেবব্রত চৌধুরির শান্তিরবাজার এবং তপন দেবের লংতরাইভ্যালি কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত। দীর্ঘবছর পর শান্তিরবাজার এবং লংতরাইভ্যালি মহকুমা সেমিফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করেছে। ফলে ওই দুই মহকুমার ক্রিকেটাররা চাইছে নিজেদের সেরাটা নিংড়ে দিয়ে নির্বাচকদের নজর কেড়ে নিতে। ৪ দলের ক্রিকেটারদেরই মঙ্গলবার বিশ্রাম দেওয়া হয়। গ্রুপ লিগে সদর ‘‌এ’, ‘‌বি’ এবং শান্তিরবাজার মহকুমা অপ্রতিরোধ্য ছিলো। ৩ মহকুমাই গ্রুপের সবকটি ম্যাচে জয়লাভ করে শেষ চারে জায়গা করে নিয়েছিলো। লংতরাইভ্যালি গ্রুপের শেষ ম্যাচে ধর্মনগর মহকুমার বিরুদ্ধে পরাজিত হয়ে মানসিকভাবে কিছুটা হলেও চাপে রয়েছে।‌‌ এদিকে প্রচন্ড দাবদাহের কথা মাথায় রেখে মানবিক বিচারে রাজ্য ক্রিকেট সংস্থা রাজ্য ক্রিকেট সংস্থা সেমিফাইনাল ম্যাচ কিছুটা এগিয়ে দিয়েছে। দুটি সেমিফাইনাল ম্যাচ শুরু হবে সকাল ৮ টা থেকে।  ‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top