ধার (মধ্যপ্রদেশ), ১৮ এপ্রিল (হি.স.): মধ্যপ্রদেশের ধার জেলায় ইন্দোর-আহমেদাবাদ জাতীয় সড়কের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলার-ট্রাকে ধাক্কা মারল একটি গাড়ির। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জন যুবকের। মঙ্গলবার ভোররাত ৩.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ধার জেলার ভোপাভার ইন্টারসেক্সনের কাছে।সর্দারপুর এসডিপিও রাম সিং মেধা জানিয়েছেন, সংঘর্ষ এতটাই জোরালো ছিল যে গাড়িটি ভেঙে দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ যুবকের। মৃতরা হলেন-গোপাল গর্গ (২৭), অক্ষয় ত্রিবেদী (২৭) ও সন্দীপ রাঠোর (২৮)। পুলিশ মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

ইন্দোর-আহমেদাবাদ হাইওয়ের ওপর ট্রাকে ধাক্কা গাড়ির, মৃত্যু ৩ যুবকের
Releated Posts
মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা
মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…
দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের
নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…
‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব
নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…
পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের
নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…


















