News Flash

  • Home
  • Uncategorized
  • কন্যা সন্তানকে গুরুত্ব দিতে আহ্বান রাজ্যপালের
Image

কন্যা সন্তানকে গুরুত্ব দিতে আহ্বান রাজ্যপালের

tathagata royনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ৷৷ রাজ্যপাল তথাগত রায় বলেছেন কন্যা সন্তানকে গুরুত্ব দিয়ে মেয়েদের সুরক্ষা বিষয়ে সকল অংশের পুরুষ ও মহিলাদের সচেতন করতে হবে৷ এই সমাজ ব্যবস্থায় পুরুষ ও মহিলার সমান অধিকার৷ ছেলে কি মেয়ে উভয়ই মা বাবার কাছে সমান গুরুত্ব৷ কোন অংশেই মেয়েরা অবহেলার বস্তু নয়৷ কন্যা ভ্রুণ হ ত্যা জঘন্য অপরাধ৷ এর বিরুদ্ধে সকলকে আরো সচেতন  হতে হবে৷ গতকাল গোমতী জেলার অন্তর্গত গামারিয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত তিনদিনব্যাপী জেলাভিত্তিক স্বাস্থ্য মেলা ও বেটি বাঁচাও  বেটি পড়াও প্রচার অনুষ্ঠানের দ্বিতীয় দিনে রাজ্যপাল তথাগত রায় এ কথাগুলি বলেন৷ রাজ্যপাল বলেন বর্তমান ভারত সরকার বেটি বাঁচাও, বেটি পড়াও ও স্বচ্ছা ভারত কর্মসূচীর উপর বিশেষ জোর দিয়েছেন৷  আমরা যাতে সকলে সুস্থ থাকতে পারি তার জন্য আমাদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে৷  রাজ্যপালবলেন শৌচাগার তৈরি ভারতের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচী৷ প্রতিটি বাড়িতে, সুকলে পরিষ্কার পরিচ্ছন্ন শৌচাগার তৈরি করতে হবে৷ অনুষ্ঠানে  রাজ্যপাল কন্যা সন্তান বেটি বাঁচাও বেটি পড়াও অঙ্গীকার পত্র পাঠ করান৷  অনুষ্ঠানে খেলাধূলায়  কৃতিত্বের জন্য ৩জনকে, ৫ জন আশাকর্মীকে, ৩জন বেস্ট গার্লস চাইল্ড ও ৪ জন অঙ্গনওয়াড়ি কর্মীকে নন্দিনী পুরস্কার দেন রাজ্যপাল৷  অনুষ্ঠানে বক্তব্য রাখেন এডিসির কার্যনির্বাহী সদস্য জয়বাহাদুর জমাতিয়া৷ স্বাগত ভাষণ দেন গোমতী জেলার জেলা শাসক সোনাল গোয়েল৷ সভাপতিত্ব করেন মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রেখা রানি মজুমদার৷ উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি সুনীতি সাহা, জেলার এস পি সরস্বতী আর প্রমুখ৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top