News Flash

  • Home
  • বিনোদন
  • অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী মধুমিতা সরকার
Image

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী মধুমিতা সরকার

কলকাতা, ১৭ এপ্রিল (হি.স.): ফের চিন্তার খবর টি -টাউনে । হঠাৎই অসুস্থ হয়ে হাসপাতালে অভিনেত্রী মধুমিতা সরকার । সোমবার সে কথা নিজেও জানালেন অভিনেত্রী ।

টলি পাড়ার পরিচিত মুখ মধুমিতা । ধারাবাহিক দিয়ে নিজের কেরিয়ার শুরু হলেও তিনি এখন টলিউডে নিজের জায়গা পাকা করে নিয়েছেন । সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় অভিনেত্রী । কিছুদিন আগেই বন্ধুদের সঙ্গে গোয়া ঘুরতে গিয়েছিলেন । কিন্তু সোমবার হঠাৎ করে অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রামে দেখা যায় একটি ছবি পোস্ট করেছেন । সেখানে মধুমিতা সরকার যে ছবি পোস্ট করেছেন সেখানে দেখা গিয়েছে যে তাঁর হাতে স্যালাইনের নল ঢোকানো, চোখ-মুখে অসুস্থতার ছাপ স্পষ্ট এবং অভিনেত্রী হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন । বালিশের পাশে একটি বই রাখা । এই ছবি পোস্ট করার পর মধুমিতা তাঁর ক্যাপশনে লেখেন, ”মারাত্মক একটা কিছু হয়েছিল । কিন্তু ভাল ভাবে সেরে উঠেছি । আপনাদের ভালবাসার জন্য ধন্যবাদ” ।

জানা গিয়েছে, অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়েছিল তাঁর, বিগত বেশ কিছু দিন ধরে পেটে ছিল সুতীব্র ব্যথা। এই রবিবারই অস্ত্রোপচার হয়। আগের থেকে অনেকটাই ভাল আছেন তিনি। তবে এখনও বিশ্রামে থাকতে হবে বেশ কিছু দিন। মধুমিতা সুস্থতার দিকে এগোনোর খবর জানতে পেতে কিছুটা স্বস্তিতে তাঁর ভক্তরাও। অভিনেত্রী কবে কাজে ফেরেন তা দেখতেই ,মুখিয়ে তাঁরা।

Releated Posts

অভিনেতার মৃত্যুকে ঘিরে টলিউডে অনির্দিষ্টকালের ধর্মঘট, শুটিং বন্ধ

কলকাতা, ৭ এপ্রিল (আইএএনএস): অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জী-র মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার থেকে বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পে…

ByByNews Desk Apr 7, 2026

গৌতম মেননের বিরুদ্ধে কর ফাঁকির মামলা খারিজ মাদ্রাজ হাইকোর্টে

চেন্নাই, ৬ এপ্রিল(আইএএনএস): চলচ্চিত্র নির্মাতা গৌতম বাসুদেব মেনন-এর বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগে দায়ের করা ফৌজদারি মামলা খারিজ করে দিল…

ByByNews Desk Apr 6, 2026

রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করবে আর্টিস্টস ফোরাম

কলকাতা, ৪ এপ্রিল(আইএএনএস): টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জী-এর মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করার সিদ্ধান্ত…

ByByNews Desk Apr 4, 2026

নবজাতককে বুকে জড়িয়ে প্রথম ছবি শেয়ার সোনম কাপুর -এর

মুম্বই, ৩ এপ্রিল(আইএএনএস): বলিউড অভিনেত্রী সোনম কাপুর মা হওয়ার পর এক আবেগঘন মুহূর্ত শেয়ার করলেন তাঁর অনুরাগীদের সঙ্গে।…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top