News Flash

  • Home
  • দিনের খবর
  • শীঘ্রই করোনা সতর্কতা জারি হতে পারে রাজ্যে, প্রস্তুতি নবান্নের
Image

শীঘ্রই করোনা সতর্কতা জারি হতে পারে রাজ্যে, প্রস্তুতি নবান্নের

কলকাতা, ১৭ এপ্রিল(হি.স.) : তীব্র গরমে কষ্টের মধ্যে ফের রাজ্যবাসীকে বাধ্যতামূলক ভাবে মাস্ক ব্যবহার করতে হতে পারে। রাজ্যে সম্প্রতি নতুন করে করোনা সংক্রমণ বাড়তে থাকায় এমনই সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার। মঙ্গলবারই সরকারের তরফে নির্দেশিকা জারি হতে পারে। নবান্ন সূত্রে খবর, সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে হওয়া বৈঠকে অনেকেই রাজ্যে করোনার সংক্রমণ ফিরে আসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

রাজ্যে এপ্রিলের প্রথম সপ্তাহে সংক্রামিতের সংখ্যা ১০০-র গণ্ডি পেরিয়েছিল। দ্বিতীয় সপ্তহে কলকাতায় এক করোনা আক্রান্তের মৃত্যুও হয়। ২০২৩ সালে রাজ্যে প্রথম কোভিডে মৃত্যু হয়েছিল গত ২৫ মার্চ। তার দু’সপ্তাহ কাটতে না কাটতেই ১৩ এপ্রিল কলকাতায় করোনা আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যুর খবর মেলে।
শুধু পশ্চিমবঙ্গেই নয়, সম্প্রতি দেশের অন্যত্রও করোনা সংক্রমণ বেড়েছে। পরিস্থিতি উদ্বেগজনক না হলেও আগাম সতর্কতার প্রয়োজন দেখা দিয়েছে সাম্প্রতিক তথ্যে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে এক দিনে ১১ জনের মৃত্যু হয়। তার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া গত ১৩ এপ্রিল জানিয়েছেন, আগামী আট থেকে দশ দিন সংক্রমণ ধাপে ধাপে বাড়বে। তার পরে তা কমতে শুরু করবে।

প্রসঙ্গত, এই মুহূর্তে রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা ৬৪১। রবিবার ৫০০ টপকানোর পরে গত ২৪ ঘণ্টায় ৯০ জন বেড়েছে। এই তথ্য নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার আগাম সতর্কতা নিতে চায়।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top