News Flash

  • Home
  • দিনের খবর
  • ভাটিন্ডার সেনাছাউনিতে গুলিকাণ্ডে ধৃত এক জওয়ান, কবুলও করল নিজের দোষ
Image

ভাটিন্ডার সেনাছাউনিতে গুলিকাণ্ডে ধৃত এক জওয়ান, কবুলও করল নিজের দোষ

ভাটিন্ডা, ১৭ এপ্রিল (হি.স.): পঞ্জাবের ভাটিন্ডার সেনাছাউনিতে সেনার ৪ জওয়ানকে গুলি করে হত্যা মামলায় সেনারই এক জওয়ানকে গ্রেফতার করল পঞ্জাব পুলিশ। ধৃতের নাম মোহন দেশাই। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের মুখে সে স্বীকার করেছে, ব্যক্তিগত শত্রুতার জেরে গুলি করে ওই ৪ জওয়ানকে খুন করেছে সে। ঘুমের মধ্যেই সে এলোপাথাড়ি গুলি চালিয়ে তাঁদের খুন করে।

গত বুধবার ভোরে ভাটিন্ডা সেনা ছাউনিতে ঘুমন্ত জওয়ানদের উপর গুলি চালানো হয়। ওই ঘটনায় নিহত হন ৪ সেনা জওয়ান। গুলিকাণ্ডের পর সেই ঘটনার তদন্তে নামে পঞ্জাব পুলিশ। দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, অভিযুক্তেরা সাদা কুর্তা-পায়জামা পরে ওই ছাউনিতে প্রবেশ করে। তাঁদের সঙ্গে একটি ইনসাস রাইফেল এবং একটি কুড়াল ছিল বলে পুলিশ সূত্রে খবর। গুলি চালানোর ঘটনায় সন্ত্রাসবাদীদের যোগ থাকার অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top